মৃত্যু ১, শনাক্ত ৬৯ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২২, ১৭:৩০আপডেট : ২৯ মার্চ ২০২২, ১৮:৩৮

গত ২৪ ঘণ্টায় তার আগের ২৪ ঘণ্টার তুলনায় করোনায় মৃত্যু অপরিবর্তিত রয়েছে। তবে কমেছে নতুন রোগীর সংখ্যা ও শনাক্তের হার।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (২৮ মার্চ সকাল ৮টা থেকে ২৯ মার্চ সকাল ৮টা) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন এবং এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৬৯ জন। গতকাল (২৮ মার্চ) একজনের মৃত্যু এবং ৮১ জন শনাক্তের কথা জানিয়েছিল অধিদফতর। 

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৫ শতাংশ। গতকাল শূন্য দশমিক ৮৬ শতাংশ শনাক্তের কথা জানানো হয়েছিল। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৬৯ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত শনাক্ত হলেন ১৯ লাখ ৫১ হাজার ৩২ জন এবং মারা যাওয়া একজনকে নিয়ে মোট মারা গেলেন ২৯ হাজার ১২০ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭৪৭ জন। তাদের নিয়ে দেশে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হলেন ১৮ লাখ ৭৯ হাজার ৫৪৪ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৯ হাজার ২৮১টি, আর পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ২১৩টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৩৮ লাখ ৬ হাজার ৫৬৪টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৯১ লাখ ৬২ হাজার ৯০১টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ লাখ ৪৩ হাজার ৬৬৩টি।

দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৪ দশমিক ১৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৩২ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজন পুরুষ এবং তার বয়স ছিল ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। তিনি ঢাকা বিভাগের বাসিন্দা। তার মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে।

/জেএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান