আইসিটি অবকাঠামো বিনির্মাণে বিশ্বব্যাংক ও আইসিটি বিভাগ যৌথভাবে কাজ করবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২২, ১৯:৩৬আপডেট : ১৮ মে ২০২২, ১৯:৩৬

অর্থনৈতিক উন্নয়নের পরবর্তী ধাপে উত্তরণের লক্ষে প্রয়োজনীয় আইসিটি অবকাঠামো বিনির্মাণে বিশ্বব্যাংক ও আইসিটি বিভাগ যৌথভাবে কাজ করবে।

বুধবার (১৮ মে) বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জুনায়েদ কামাল আহমদ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে তার দফতরে দ্বিপাক্ষিক বৈঠককালে এ কথা জানান।

এছাড়া বৈঠকে আরও জানানো হয়, ন্যানোটেক, ফিনটেক, স্টার্টআপ ইকোসিস্টেম, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গবেষণা উন্নয়নের জন্য এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু ও ইনোভেশন হাব প্রতিষ্ঠা করা, বাংলাদেশ হাই-টেক পার্ক, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের জন্য বৈদেশিক উৎস থেকে বিনিয়োগ আহরণ এবং বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ থেকে উচ্চমধ্যম আয়ের দেশে উত্তরণের জন্য বিনিয়োগ আহরণেও সার্বিক সহায়তা করবে বিশ্বব্যাংক এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট ও উদ্ভাবনী বাংলাদেশ বিনির্মাণে বিশ্বব্যাংক ও আইসিটি বিভাগ একসঙ্গে কাজ করার বিষয়ে ঐকমত্য পোষণ করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকো-সিস্টেম উন্নয়ন প্রকল্পের ইনোভেশন স্পেশালিস্ট আব্দুল বারি তুষারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
দুর্নীতি ও মানিলন্ডারিংনুরুল মজিদ-পলক-এনামুলের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
পলকের ঘাড়ে দুটি, কোমরে তিনটি হাড় সরে গেছে 
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের