মুক্তিযুদ্ধের চেতনায় দেশ চলছে বলেই এত উন্নয়ন: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২২, ২০:২৪আপডেট : ২৩ মে ২০২২, ২০:২৪

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, স্বাধীনতাবিরোধী শক্তি প্রায় ২৯ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দেশকে অনেক পিছিয়ে দিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ চলছে বলেই বাংলাদেশের এত উন্নয়ন।

সোমবার (২৩ মে) কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা এলডিসি হতে উন্নয়নশীল দেশের তালিকায় উন্নীত হয়েছি। ’৭২-এর সংবিধানে ফেরত এসেছি এবং ’৭১-এর মানবতাবিরোধী অপরাধ ও জাতির পিতা বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে।

মন্ত্রী জানান, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, কর্ণফুলী টানেল, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, গভীর সমুদ্র বন্দর, বঙ্গবন্ধু স্যাটেলাইট, মাতারবাড়ী প্রকল্প, সমুদ্র বিজয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ২১ ফেব্রুয়ারির স্বীকৃতি, প্রায় ১২ লাখ রোহিঙ্গাদের আশ্রয়দানের মাধ্যমে মানবতার নব দিগন্ত উন্মোচন; এসবই বাংলাদেশকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। 

বীর মুক্তিযোদ্ধারা বিনামূল্যে হাসপাতালে চিকিৎসাসেবা পাচ্ছেন জানিয়ে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, জেলা, উপজেলাসহ দেশের বিশেষায়িত হাসপাতালগুলোতে চিকিৎসা, ওষুধ, টেস্ট, যা যা প্রয়োজন তার সবই দেওয়া হচ্ছে তাদের।

‘বধ্যভূমিগুলোও আমরা সংরক্ষণ করছি। এ ছাড়া যদি কোনও মুক্তিযোদ্ধা মারা যান, তাদের একই রকম ডিজাইনের কবর দেওয়া হবে— যেন ৫০ বছর পরও কবর দেখে বোঝা যায়, এটি একজন বীর মুক্তিযোদ্ধার কবর।’

চট্টগ্রামের জেলা প্রশাসকের সভাপতিত্বে মতবিনিময় সভায় কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৩ আসনের সংসদ সাইমুম সরওয়ার কমল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রঞ্জিত কুমার দাস, জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

/এসআই/এফএ/
সম্পর্কিত
জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: থাইল্যান্ডে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনার কথা জানালেন মন্ত্রী
‘উন্নয়ন কাজের গতি বাড়াতে সহযোগিতা করবেন জেলা প্রশাসকরা’ 
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী