সনাতন কৃষি আধুনিক কৃষিতে রূপান্তরিত হচ্ছে: আব্দুর রাজ্জাক  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২২, ১৮:২৮আপডেট : ২৬ মে ২০২২, ১৮:৪৩

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, এখন সরকারের মূল লক্ষ্য হলো কৃষিকে বাণিজ্যিক ও আধুনিক করা। সেজন্য কৃষির রূপান্তরে সরকার কাজ করছে। যান্ত্রিকীকরণে বিশাল ভর্তুকি দেওয়া হচ্ছে। এছাড়া অ্যাগ্রো-প্রসেসিং, ফসলের উন্নত জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং জলবায়ু পরিবর্তন সহনশীল কৃষিতে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে সনাতন কৃষি আধুনিক কৃষিতে রূপান্তরিত হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ মে) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ আন্তর্জাতিক কনফারেন্সে ‘কৃষির রূপান্তর’ শীর্ষক সেশনে তিনি এসব কথা বলেছেন।

কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষিবান্ধব উদ্যোগের ফলে গত ১৩ বছরে দেশের কৃষিতে বিস্ময়কর সাফল্য অর্জিত হয়েছে। যে দেশটি একসময় খাদ্য ঘাটতির দেশ হিসেবে বিশ্বে পরিচিত ছিল, তা আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। করোনা, যুদ্ধসহ বর্তমান কঠিন বৈশ্বিক পরিস্থিতিতেও দেশে খাদ্য সংকট দেখা দেয়নি।’

দেশে কৃষি ও খাদ্য নিরাপত্তায় আগামী দিনের চ্যালেঞ্জ তুলে ধরে মন্ত্রী বলেন, ‘সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে খাদ্য নিরাপত্তাকে টেকসই করতে আমরা গুরুত্ব দিচ্ছি। পতিত জমিকে চাষের আওতায় আনা, খরা, লবণাক্ততাসহ বিভিন্ন প্রতিকূল এলাকায় ফসলের চাষ, শস্য নিবিড়তা বৃদ্ধি, বেশি উৎপাদনশীল জাতের উদ্ভাবন ও চাষ, ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন সহনশীল কৃষির জন্য কাজ করছি।’

সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেদারল্যান্ডসের ওজেনিনজেন ইউনিভার্সটি অ্যান্ড রিসার্চের প্রেসিডেন্ট লুইসি ফ্রেসকো। স্বাগত বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার।

এ সময় ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউভেন, এফএও’র বাংলাদেশ প্রতিনিধি রবার্ট সিম্পসন, বিশ্বব্যাংকের সিনিয়র রুর‌্যাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট ক্রিশ্চিয়ান বার্জার উপস্থিত ছিলেন।

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
চামড়ার দাম কম পাওয়ার কারণ জানালেন কৃষিমন্ত্রী
আমিও কৃষক, আমার ধানটা এরকম পচলে বুঝতাম কত কষ্ট: কৃষিমন্ত্রী
আলুর ব্যবহার বাড়াতে বললেন কৃষিমন্ত্রী
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের