চালের অভাব নেই, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২২, ১১:৫৩আপডেট : ০২ জুন ২০২২, ১৫:২৫

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে চালের অভাব নেই, যা প্রয়োজন সে পরিমাণ চাল বাজারে আছে। চালের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। এটা যারা করছে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।

বৃহস্পতিবার (২ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। আগামী ৪ জুন পালিত হবে জাতীয় চা দিবস। এ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, অনেকগুলো বড় ব্যবসায়িক গ্রুপ খোলা চালকে প্যাকেট করে বিক্রি করে। এজন্য চালের দাম বেড়ে গেছে। আইন করে এদের এসব কাজ বন্ধ করা যায় কিনা তা নিয়ে চিন্তা করা হচ্ছে।

মানুষ কিনছে বলেই করপোরেট ওই কোম্পানিগুলো প্যাকেট করে চাল বিক্রি করছে। মানুষের ক্রয়ক্ষমতা আগের চেয়ে বেড়েছে। এটাকে জোর বন্ধ করার উপায় নেই বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

তবে চালের দাম কমাতে প্যাকেটজাত চাল বাজারজাতকরণ বন্ধে যদি বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে খাদ্য মন্ত্রণালয় সহায়তা চায় সেটা করা হবে।
 
তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত পরিস্থিতির উন্নতি না হয় ততদিন পর্যন্তই স্বল্প দামে ১ কোটি মানুষকে পণ্য দেওয়া হবে। আগামী ১৫ জুন থেকে এক কোটি মানুষকে কম দামে পণ্য দেওয়া শুরু হবে। আগের মত ছয়টি পণ্যই দেওয়া হবে। 
 
এসময় বাজারে ভোজ্যতেলের দাম প্রসঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, তেলের দাম আর বাড়বে না, কমের দিকে যাবে।

আরও পড়ুন: দেশের বাজারে প্যাকেটজাত চাল বিক্রি করা যাবে না: খাদ্যমন্ত্রী

/এসআই/এমএস/
সম্পর্কিত
ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
ঈদের ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য 
এবার কোরবানির পশুর চামড়া পাচারের সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের