আইনের প্রয়োগ নিয়ে সংসদে আনিসুল-হারুনের বাহাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২২, ২০:০২আপডেট : ০৭ জুন ২০২২, ২০:৩৮

আইনের শাসন প্রশ্নে সংসদে আইনমন্ত্রী আনিসুল হক ও বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের মধ্যে বাহাস হয়েছে। হারুন বলেন, ‘সরকার আইনের প্রয়োগে বৈষম্য করছে। আইন থাকলেও যথাযথ প্রয়োগ পাচ্ছি না। প্রয়োগ না পেলে আইন করে লাভ কী?’ জবাবে ‘বিএনপির এমপি আমাকে আইন শেখাচ্ছেন’- এমন মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যা, জেল হত্যার বিচার ও যুদ্ধাপরাধীদের বিচার করেছে। আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। সেজন্য এখন বিচারপতিদের সুযোগ-সুবিধা বৃদ্ধির আইন আনতে পেরেছি।’

মঙ্গলবার (৭ জুন) সংসদে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (ছুটি, পেনশন ও বিশেষাধিকার) বিল-২০২২ উত্থাপনকালে এ বাহাস হয়। আইনমন্ত্রী বিলটি উত্থাপনের প্রস্তাব করতে চাইলে হারুন আপত্তি তোলেন।

যদিও হারুন বলেছেন, বিলে তার আপত্তি নেই। বরং বিচারপতিদের বেতন-ভাতা আরও বাড়ানোর পক্ষে বলেন তিনি। বেশি সংখ্যক বিচারপতি নিয়োগেরও প্রস্তাব দেন তিনি।

হারুন বলেন, ‘একটি বিচার নিষ্পত্তিতে ৩০ বছর লেগে যাচ্ছে। নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে ফাইনাল হতে বিচারপ্রার্থী মৃত্যুবরণও করছেন।’

তিনি আরও বলেন, ‘কিছু দিন আগে দেখলাম ১০ বছরের দণ্ডিত সংসদ সদস্য হাজী সেলিম চিকিৎসার জন্য বিদেশে গেলেন। স্বরাষ্ট্রমন্ত্রীসহ আপনি (আইনমন্ত্রী) বলেছেন, উনি আইন মেনেই গিয়েছেন। অথচ সাবেক প্রধানমন্ত্রী কিন্তু বিদেশে চিকিৎসা নিতে আপনাদের কাছে বারবার আবেদন করে আসছেন। আপনারা বলছেন সুযোগ নেই। আইনের বৈষম্য আপনারা প্রয়োগ করছেন।’

বিরোধী দলের সারা দেশে কর্মসূচি পালনের অধিকার রয়েছে কিনা প্রশ্ন তুলে হারুন বলেন, ‘আপনারা (আওয়ামী লীগ) কর্মসূচি পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রহরায়। কিন্তু বিরোধী দলকে কর্মসূচি পালন করতে দেওয়া হচ্ছে না। এখানে আইনের প্রয়োগে বৈষম্য করছেন কিনা?’

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘দুঃখে কাঁদবো না হাসবো বুঝতে পারছি না। কারণ, সংসদ সদস্য আমাকে যে জ্ঞান দিলেন, সেটা না হয় আমার কাজে লাগবে। কিন্তু ওনার কতটুকু কাজে লেগেছে আমি ঠিক জানি না। কারণ, উনি আমাকে বললেন মানুষ যেন বিচার পায়। পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার পরে বিচারের সুযোগ ছিল? ছিল না।’

তিনি আরও বলেন, ‘ওনারা ইনডেমনিটি অধ্যাদেশ করে বিচার বন্ধ করেছিলেন। আর আজ উনি আমাকে বিচার শেখাচ্ছেন। উনারা হয়তো বলবেন, ওটা করেছিল খন্দকার মোশতাক। ১৯৭৫ সালের নভেম্বরের ৫ তারিখ থেকে উনারা (বিএনপি) ১৯৮১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। ১৯৯১ ও ২০০১ সালেও ক্ষমতায় ছিলেন। ইনডেমনিটি অর্ডিন্যান্স তুলেছিলেন? তোলেননি।’

/ইএইচএস/এফএ/এমওএফ/
সম্পর্কিত
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দিচ্ছে: আইনমন্ত্রী
১ জুন রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হবে: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী