শ্রম আইন সংশোধনে আইএলও’র সঙ্গে আলোচনা চলছে: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২৪, ১৮:১২আপডেট : ১২ মে ২০২৪, ১৮:১২

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশ শ্রম আইন সংশোধনে আন্তর্জাতিক শ্রম সংস্থার সংস্থার (আইএলও) সঙ্গে বিস্তারিত আলোচনা চলছে।

রবিবার (১২ মে) আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়ে আড়াই ঘণ্টা পর্যন্ত চলে। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন।

আইনমন্ত্রী বলেন, ‘শ্রম আইন সংশোধনে ৪১টি পয়েন্ট নিয়ে আলোচনা চলছে। সেগুলোর মধ্যে আজ  প্রায় আড়াই ঘণ্টায় ১৭টি পয়েন্ট নিয়ে কথা হয়েছে। আরও ২৪টি পয়েন্ট নিয়ে আলোচনার বাকি আছে। সেগুলো নিয়ে সোমবার (১৩ মে) আলোচনা হবে।

মন্ত্রী বলেন, আজকের বৈঠকে বাংলাদেশ শ্রম আইনের সংশোধন নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কিছু পরামর্শ আছে। সেগুলো কতটা আমাদের দেশের স্বার্থে যৌক্তিক, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আমরা কোনটা গ্রহণ করতে পারবো, কোনটা গ্রহণ করতে পারবো না, সেক্ষেত্রে কিছুটা বিস্তারিত আলোচনা হচ্ছে। আগামীকাল সাড়ে ১১টা থেকে আবার এ বিষয়ে আলোচনা শুরু হবে।

আলোচনা কতটা সন্তোষজনক জানতে চাইলে মন্ত্রী বলেন, কিছু কিছু জায়গায় নিশ্চয়ই সন্তোষজনক। খুবই বিস্তারিত আলোচনা হয়েছে।

ঢাকায় নিযুক্ত আইএলও’র কান্ট্রি ডিরেক্টর টুওমো পোটিআইনেনের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। এতে আইন ও বিচার বিভাগ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ছাড়াও বিভিন্ন দফতর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

 

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
আইএলসি’র সহ-সভাপতি পদে বাংলাদেশ
মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দিচ্ছে: আইনমন্ত্রী
১ জুন রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হবে: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম