বন্যায় ফসলের ক্ষতি পুষিয়ে নেওয়ার প্রস্তুতি আছে: কৃষিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২২, ১৫:৪৬আপডেট : ১৯ জুন ২০২২, ১৫:৪৬

সিলেটসহ দেশের উত্তর-পূর্বাংশে সৃষ্ট বন্যায় ফসলের তেমন কোনও ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি জানান, যে ক্ষতি হবে, তা পুষিয়ে নেওয়ার মতো প্রস্তুতি রয়েছে।

রবিবার (১৯ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) এক সেমিনারে এসব কথা বলেন কৃষিমন্ত্রী। ‘বৈশ্বিক পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তায় কৃষি ও গণমাধ্যম’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে কৃষি তথ্য সার্ভিস।

কৃষিমন্ত্রী বলেন, ‘সুনামগঞ্জে ফসল এখন মাঠে নেই, সিলেটে কিছু আছে। বন্যা কবলিত এলাকাগুলোতে বীজতলা করতে সমস্যা হতে পারে। আউশের কিছু ক্ষতির আশঙ্কা আছে। তবে সেগুলো পুষিয়ে উঠতে আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। বড় ধরনের কোনও সমস্যা হবে না।’

জাতীয় নিরাপত্তার সঙ্গে খাদ্য নিরাপত্তা জড়িত উল্লেখ করে তিনি বলেন, ‘খাদ্যের ক্ষেত্রে বিদেশের ওপর নির্ভরশীলতা কমাতে কাজ করছে সরকার। এর ফলে কৃষি উৎপাদন বেড়েছে। এখন মঙ্গাপীড়িত এলাকাতেও কেউ না খেয়ে থাকে না।'

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ খাদ্যের ওপর প্রভাব ফেলছে জানিয়ে ড. আব্দুর রাজ্জাক বলেন, গমের দাম বেড়ে যাওয়ায় চালের ওপর চাপ তৈরি হয়েছে। নিষেধাজ্ঞার কারণে রাশিয়া ও বেলারুশ থেকে সার আমদানিও বাধার মুখে পড়েছে। যদিও ভারত শক্তিশালী দেশ হওয়ায় সমস্যায় পড়ছে না। এই 'ডাবল স্ট্যান্ডার্ড' আচরণে আমাদের সমস্যায় পড়তে হয়।

কৃষি সচিব সায়েদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আরও বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ, ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ, দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার গোলাম ইফতেখার মাহমুদ প্রমুখ।

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
চামড়ার দাম কম পাওয়ার কারণ জানালেন কৃষিমন্ত্রী
আমিও কৃষক, আমার ধানটা এরকম পচলে বুঝতাম কত কষ্ট: কৃষিমন্ত্রী
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান