ওআইসিভুক্ত দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান ঢাকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২২, ১৮:০৫আপডেট : ২৮ জুন ২০২২, ১৮:৩৫

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, পর্যটন শিল্পের উন্নয়নে ওআইসি সদস্যভুক্ত দেশগুলোকে একত্রে কাজ করার আরও বেশি সুযোগ ও সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (২৮ জুন) আজারবাইজানের রাজধানী বাকুতে ‘ইসলামিক কনফারেন্স অব ট্যুরিজম মিনিস্টার্স’-এর ১১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির ভাষণে তিনি এ কথা বলেন।

মো. মাহবুব আলী বলেন, ‘পর্যটন হলো সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা শিল্প, যা সাংস্কৃতিক ঐতিহ্যকে সমুন্নত রেখে বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করে। এ লক্ষ্যে ওআইসির নিয়মিত এই সম্মেলন আয়োজনের ফলে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পর্যটন শিল্পের উন্নয়নে সহযোগিতা ও সমন্বয় ভবিষ্যতে আরও জোরদার হবে। অর্থনীতি, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে কাছাকাছি আসার এবং দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার জন্য এটি নতুন সুযোগ ও দিগন্ত উন্মোচন করবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘পর্যটন শিল্পের উন্নয়নে ওআইসি সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে একত্রে কাজ করতে হবে। পর্যটন খাতের পরিপূর্ণ বিকাশে ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই আরও বেশি সহযোগিতা ও অংশীদারিত্ব প্রয়োজন।’

প্রসঙ্গত, ২৭ জুন শুরু হওয়া ‘ইসলামিক কনফারেন্স অব ট্যুরিজম মিনিস্টার্স’-এর ১১তম অধিবেশন  ২৯ জুন পর্যন্ত চলবে। এতে বাংলাদেশের পক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর নেতৃত্বে আরও অংশগ্রহণ করছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহির মুহাম্মদ জাবের। এই অধিবেশনে বর্তমান সভাপতি রাষ্ট্র বাংলাদেশ পরবর্তী দুই বছরের জন্য আজারবাইজানের কাছে সভাপতিত্ব হস্তান্তর করবে। ইসলামিক কনফারেন্স অব ট্যুরিজম মিনিস্টার্স-এর সর্বশেষ সম্মেলন ২০১৯ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়।

/সিএ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
চট্টগ্রামে ঈদের তৃতীয় দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখর পর্যটনকেন্দ্রগুলো
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের