বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ৫০ বছর নিয়ে নিউইয়র্কে বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২২, ১৮:৫৬আপডেট : ০১ জুলাই ২০২২, ১৮:৫৬

ভূ-রাজনৈতিক ও ভূ-অর্থনীতির বিবেচনায় বাংলাদেশ ক্রমবর্ধমান হারে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছে। ভৌগোলিকভাবে কৌশলগত সুবিধাজনক অবস্থান, তারুণ্যের প্রাচুর্য, রাজনৈতিক স্থিতিশীলতা, অবকাঠামোর উন্নয়ন ও বিভিন্ন ধরনের ট্যাক্স ও ট্যাক্স বর্হিভূত সুবিধার কারণে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার অন্যতম বিনিয়োগবান্ধব গন্তব্য।

বৃহস্পতিবার (৩০ জুন) নিউইয়র্কে ‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ৫০ বছর: বিশ্বমঞ্চে বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে একথা বলেন বক্তারা। নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ওই অনুষ্ঠানের আয়োজন করে।

কনস্যুলেট থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, দি সোসাইটি অ্যান্ড ডিপ্লোমেটিক রিভিউর প্রধান সম্পাদক ও প্রকাশক গ্লোরিয়া স্টার কিনস, এমপেঞ্জো ইন্ডাস্ট্রিয়াল গার্মেন্টস প্রা. লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক হালিল আকদোগান এবং ভ্রমণ বিষয়ক সাংবাদিক পিটার স্টুয়ার্ড গাটম্যানসহ আরও অনেকে বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক উঠে আসে। প্রাধান্য পায় রোহিঙ্গা ইস্যু, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা।

এ সময়ে কনসাল জেনারেল ড. মনিরুল ইসলাম বলেন, যুক্তরাষ্ট্রের শিল্পপতি ও বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে তিনি নবায়নযোগ্য জ্বালানি, জাহাজ নির্মাণ শিল্প, তথ্য প্রযুক্তি, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও পর্যটন খাতের কথা বিশেষভাবে চিহ্নিত করেন।

/এসএসজেড/এফএ/
সম্পর্কিত
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
এলডিসি’র বিষয়ে সুইজারল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম