২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২২, ১৭:০৭ আপডেট : ০২ জুলাই ২০২২, ১৭:১৩

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৬ জন মারা গেছেন। এ সময়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ১০৫ জন। গতকাল শনাক্ত ছিল ১ হাজার ৮৯৭ জন। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ।

শনিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজকের ৬ জন নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৬০ জনের এবং মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৭৬ হাজার ৭৮৭ জন।

এ দিন সুস্থ হয়েছেন ২৩৩ জন এবং এখন পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৭ হাজার ৯৯০ জন।
 
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ৮ হাজার ১৭৭টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ৩৫৭টি। এখন পর্যন্ত ১ কোটি ৪৩ লাখ ৬৮ হাজার ৭৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
 
অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।  ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায়  সুস্থতার হার ৯৬ দশমিক ৫২ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৮ শতাংশ।
 
মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ৩ জন এবং নারী ৩ জন। তাদের বয়স বিবেচনায় ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন আছেন। 
 
ছয় জনের মধ্যে ঢাকায় ৩ জন, চট্টগ্রামে ২ জন এবং ময়মনসিংহে একজন মারা যান। 

/এসও/আইএ/
সম্পর্কিত
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
সর্বশেষ খবর
তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠিত হবে, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠিত হবে, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
হোয়াটসঅ্যাপ বিজনেসে ভারতীয়দের দিতে হবে আরও বেশি টাকা
হোয়াটসঅ্যাপ বিজনেসে ভারতীয়দের দিতে হবে আরও বেশি টাকা
আসিয়ান কাপে পয়েন্টশূন্য, তবু সাফের প্রস্তুতিতে ইতিবাচক সোহেল
আসিয়ান কাপে পয়েন্টশূন্য, তবু সাফের প্রস্তুতিতে ইতিবাচক সোহেল
লাইটার জাহাজ শেষ, আল্লাহরে, ইন্নালিল্লাহ: শ্রমিকদের চিৎকার
লাইটার জাহাজ শেষ, আল্লাহরে, ইন্নালিল্লাহ: শ্রমিকদের চিৎকার
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা