ধান-চালের অবৈধ মজুত অনুসন্ধানে ৩৫ কর্মকর্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২২, ১৯:৫৫আপডেট : ১৩ জুলাই ২০২২, ১৯:৫৫

অবৈধভাবে মজুত করা খাদ্যশস্য বিশেষ করে ধান, চাল ও গম খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩১ আগস্ট পর্যন্ত দেশের ৬০ জেলায় এ কার্যক্রম চলবে। এ জন্য খাদ্য বিভাগের ৩৫ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

বুধবার (১৩ জুলাই) খাদ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব শারমিন ইয়াসমিন সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, বোরো সংগ্রহের অগ্রগতি মাঠ পর্যায়ে পরিদর্শনের জন্য ৩৫ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হলো। এদের মধ্যে পরিদর্শন করবেন ২৯ জন। আর ছয়জন মনিটরিং করবেন।

যে সব নির্দেশনা দেওয়া হয়েছে

১. পরিদর্শনের সময় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সীমান্ত এলাকার জেলা পরিদর্শনের ক্ষেত্রে অবলম্বন করতে হবে সতর্কতা।

২. পরিদর্শনের সময় গুদাম ব্যবস্থাপনা, সংরক্ষিত খাদ্যশস্যের মান, নীতিমালা অনুযায়ী খামাল গঠন করে গুদামের সর্বোচ্চ ধারণ ক্ষমতার ব্যবহারসহ মন্ত্রণালয় থেকে সময় সময় জারি করা নির্দেশনা সঠিকভাবে পালিত হচ্ছে কিনা তা পরিদর্শন করে যাচাই করতে হবে।

৩. বেসরকারি পর্যায়ে মজুত পরিস্থিতি, ফুড গ্রেইন লাইসেন্স ছাড়া অবৈধভাবে এবং বিদ্যমান এসআরওতে উল্লিখিত পরিমাণের অধিক কোনও আড়তদার, মিলার বা ফড়িয়া খাদ্যশস্য মজুত করছে কিনা তা অনুসন্ধান করতে হবে। চুক্তিবদ্ধ মিলারদের দ্রুত খাদ্যশস্য সরবরাহের জন্য উৎসাহিত করতে হবে।

৪. দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জেলা-উপজেলা সরেজমিনে পরিদর্শন করে সুপারিশসহ প্রতিবেদন সাত কর্মদিবসের মধ্যে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপলোড করবেন।

৫. তবে প্রতিবেদনে গুদাম ও ভবন সংস্কার সম্পর্কিত কোনও সুপারিশ করা যাবে না।

৬. ২০২২ মৌসুমের বোরো সংগ্রহের সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত হওয়ায় এই সময়ের মধ্যে পরিদর্শন শেষ করতে হবে। ৩১ আগস্টের পর বহাল থাকবে না আদেশ।

এছাড়া অনুমতি নিয়ে মন্ত্রী বা সচিবের একান্ত সচিবরা যে কোনও বিভাগ ও জেলা-উপজেলা পরিদর্শন করতে পারবেন।

/এসআই/এমএস/
সম্পর্কিত
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
নওগাঁর ‘জিরা ধান’ ঢাকায় গিয়ে যেভাবে হচ্ছে ‘মিনিকেট’ 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক