ধানের অবৈধ মজুত সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে: কৃষিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২২, ১৪:৩১আপডেট : ১৪ জুলাই ২০২২, ১৪:৩২

দেশে ধানের অবৈধ মজুত সন্ধানে অভিযান থেমে যায়নি বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। সেই সঙ্গে চাল আমদানির ফলে দেশীয় কৃষকদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও নেই বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) প্রকল্পের আওতায় কৃষির উৎপাদন সম্প্রসারণ বিষয়ক এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম। এসময় এসিআই, প্রাণ-আরএফএল, স্কয়ারসহ দেশের কৃষিপণ্য বিপণনকারী শীর্ষ প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

চাল আমদানির ফলে দেশের কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘বাজার স্থিতিশীল রাখতেই সরকার চাল আমদানির অনুমতি দিয়েছে। আমাদের কাঙ্ক্ষিত একটি টার্গেট আছে; যা প্রকাশ করা হবে না। কাঙ্ক্ষিত সেই পরিমাণ চাল দেশে এসে গেলে আমদানি বন্ধ করে দেওয়া হবে। কাজেই চাল আমদানিতে দেশীয় কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই’।

আমদানির ফলেই চালের বাজার স্থিতিশীল রয়েছে বলেও দাবি করেন কৃষিমন্ত্রী।

দেশে এখন চিকন চালের চাহিদা বেড়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘এরফলে দেশীয়ভাবে চিকন চাল উৎপাদনে গুরুত্ব দিচ্ছে সরকার।’

/এসআই/ইউএস/
সম্পর্কিত
কৃষিতে রফতানিমুখী উৎপাদনের ওপর জোর সংসদীয় স্থায়ী কমিটির
দেশে সারের সংকট নেই, দুষ্টু লোকদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক: কৃষিমন্ত্রী
হাসপাতালের বাথরুম দেখে মন্ত্রী বললেন, ‘হারপিকটা নিয়ে আসেন, আমি ক্লিন করবো’
সর্বশেষ খবর
সাংবাদিক নঈমুদ্দীনের মামলার অধিকতর তদন্তে এবার পিবিআই
সাংবাদিক নঈমুদ্দীনের মামলার অধিকতর তদন্তে এবার পিবিআই
বারবার প্রতারণার কারণে জনগণের আস্থা অর্জন করতে পারেনি জামায়াত: রিজভী
বারবার প্রতারণার কারণে জনগণের আস্থা অর্জন করতে পারেনি জামায়াত: রিজভী
এআই নিয়ন্ত্রণে বৈশ্বিক তদারকি সংস্থা গঠনের প্রস্তাব ২০ দেশের
এআই নিয়ন্ত্রণে বৈশ্বিক তদারকি সংস্থা গঠনের প্রস্তাব ২০ দেশের
জাপানের বিপক্ষে অল্পের জন্য ‘অঘটন’ এড়ালো ভারত
জাপানের বিপক্ষে অল্পের জন্য ‘অঘটন’ এড়ালো ভারত
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা