নদ-নদীর তালিকা তৈরির সুপারিশ সংসদীয় কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০২২, ২০:২৮আপডেট : ২১ জুলাই ২০২২, ২০:২৮

নদ-নদীর তালিকা তৈরি করতে বলেছে সংসদীয় কমিটি। বৃহস্পতিবার (২১ জুলাই) নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই অঞ্চলে ব্রিটিশ আমলে যেসব নদী ছিল এবং বর্তমানে যেসব নদী আছে তার একটি তালিকা প্রদানের সুপারিশ করা হয়েছে বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও এস এম শাহজাদা অংশ নেন।

বৈঠকে কমিটি প্রাথমিক পর্যায়ে বুড়িগঙ্গা নদীর তলদেশের বর্জ্য অপসারণ এবং যাতে বর্জ্য না ফেলা হয় সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

এছাড়া নদী, খাল-বিল, জলাশয় দূষণরোধে শিক্ষা-কার্যক্রমে জনসচেতনতামূলক প্রবন্ধ সংযুক্তকরণ, বিদ্যালয়ের শিক্ষার্থীদের পানি দূষণের বিভিন্ন ধরণ সম্পর্কে হাতে-কলমে অবহিতকরণ এবং এসব বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য পরামর্শ প্রদান করা হয়।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম