নির্বাচন হাড্ডাহাড্ডি হলে ভোটের শেষে মারামারি হয়: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২২, ১৮:৩৪আপডেট : ২৮ জুলাই ২০২২, ২০:০৬

নির্বাচন যখন হাড্ডাহাড্ডি হয়, তখন ভোটের শেষেই মারামারি হয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘হাড্ডাহাড্ডি যখন হয় তখন ভোটের শেষে একটা মারামারি হয়। কালকেও হয়েছে, একটা বাচ্চা মারা গেছে।’

বৃহস্পতিবার (২৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গণফোরামের সঙ্গে সংলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

বুধবার (২৭ জুলাই) সারা দেশে পৌরসভা, উপজেলা পরিষদসহ ৬৮টি ইউনিয়ন পরিষদে ভোট হয়। ভোট শেষে নির্বাচন কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ভোটকে সুষ্ঠু ভোট দাবি করলেও ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ইউপির ভোটের ফল ঘোষণার পর পুলিশের গুলিতে এক শিশুর মৃত্যু হয়। শিশুর বাবা-চাচা ও স্থানীয়দের অভিযোগ—দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ থামাতে পুলিশ গুলি চালায়। এতে শিশুটি গুলিবিদ্ধ হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গত ফেব্রুয়ারি মাসে দেশের নির্বাচনি ব্যবস্থার দায়িত্বভার পাওয়ার পর ১৫ জুন বেশ কিছু জায়গায় ভোটের আয়োজন করে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। তবে এই প্রথম তাদের আয়োজিত কোনও নির্বাচনে সহিংসতায় মৃত্যুর ঘটনা ঘটলো।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমি রাত ১০টায় ফোন করেছি, ডিসি ও এসপিকে, ঘটনাটা কী হলো। ইলেকশনটা শেষ হয়ে গেছিল। শেষ হয়ে যাওয়ার পরই মেম্বার প্রার্থীরা একজনের ওপর হামলা করে বসেছে।’

নিজের এক সহকর্মীর প্রসঙ্গ টেনে সিইসি বলেন, ‘আমাদের মনস্তাত্ত্বিক সমস্যা আছে। আমি ইলেকশন করবো, কিন্তু আমাকে জিততেই হবে। মানে হারতে যে হতে পারে—এটা কেউ মেনে নিচ্ছে না। এই মনস্তাত্ত্বিক একটা দৈন্য আমাদের মধ্যে আছে। যে কারণে সহনশীলতা যদি জাগ্রত করা না যায়, তাহলে একটা সংকট থেকে যাবে।’

রাজনৈতিক দলগুলো অনেক বড় উল্লেখ করে হাবিবুল আউয়াল বলেন, ‘দেশের রাজনীতি আপনারা নিয়ন্ত্রণ করেন। আমরা কখনও রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা শুধু ভোটের বাক্স। একটা ভোটার গিয়ে ওখানে কাগজটা ফেলবে, দায়িত্বটা সীমিত।’

দেশের রাজনৈতিক সংস্কৃতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এটাকে ধারণ, লালন ও উন্নত করার  দায়িত্ব আপনাদের।’

উল্লেখ্য, এ পর্যন্ত ৩৬টি দলের সঙ্গে কমিশনের সংলাপ হওয়ার কথা থাকলেও অংশ নিয়েছে ২৬টি দল। সংলাপ বর্জন করেছে ৯টি রাজনৈতিক দল। এছাড়া  দুটি  দল সময় বাড়ানোর জন্য অনুরোধ করছে। আগামী ৩১ জুলাই আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে ইসির সংলাপের কথা রয়েছে।

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের