জিডিআই-জিএসআই নিয়ে চীনের অবস্থান জানালেন ওয়াং ই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২২, ১১:৩৪আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৬:২৯

চীনের দুই উদ্যোগ গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (জিডিআই) ও গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ (জিএসআই) নিয়ে দেশটির অবস্থান বাংলাদেশকে ব্যাখ্যা করেছে ওই দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রবিবার (৭ আগস্ট) সকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে তিনি তাদের অবস্থান জানান।

দীর্ঘ দেড় ঘণ্টাব্যাপী বৈঠকের মধ্যে এক ঘণ্টা দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে এবং বাকি সময় চারটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বৈঠকের পরে জিডিআই ও জিএসআই নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘জিডিআই ও জিএসআই নিয়ে তারা বিস্তারিতভাবে আমাদের জানিয়েছেন। এটি আমাদের আলোচনার বিষয় নয়, কারণ আমাদের অগ্রাধিকারে অন্য আরও অনেক বিষয় ছিল। তবে তারা তাদের অবস্থান আমাদের জানিয়েছেন। বাংলাদেশের ওয়ান-চায়না পলিসি নেওয়ার জন্য আমাদের তারা ধন্যবাদ জানিয়েছেন।’

তাইওয়ান ইস্যু নিয়ে প্রতিমন্ত্রী জানান, ‘তাইওয়ানকে কেন্দ্র করে চীনের একটি নিজস্ব অবস্থান আছে। ওয়ান চায়না পলিসি এবং তাইওয়ান চীনের একটি অবিচ্ছেদ্য অংশে এ বিষয়গুলো রয়েছে। সেক্ষেত্রে আন্তর্জাতিক বিধান মেনে চলা উচিৎ, এই ব্যাখ্যা তিনি (পররাষ্ট্রমন্ত্রী) করেছেন। ওয়াং ই বৈঠকে জানিয়েছেন যে, কিছু রাষ্ট্র আছে যারা তাদের ভুল বোঝে বা ভুল ব্যাখ্যা করে।‘ বৈঠকে এ বিষয়ে কথা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

ইন্দো-প্যাসিফিক ইকোনোমিক ফ্রেমওয়ার্ক নিয়ে বাংলাদেশের অবস্থান চীন জানতে চায়নি বলেও জানান প্রতিমন্ত্রী।

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের