দাফতরিক কাজে সরকারি ই-মেইল ব্যবহার বাধ্যতামূলক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২২, ১৮:০২আপডেট : ১০ আগস্ট ২০২২, ১৮:০২

দাফতরিক কাজে সরকারি ই-মেইল ব্যবহারের জন্য সরকারি কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একইসঙ্গে তিন মাস পরপর সরকারি ই-মেইলের পাসওয়ার্ড পরিবর্তনেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

এ নির্দেশনা সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) গত ৫ আগস্ট পাঠানো হয়েছে।

এতে বলা হয়, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে বাংলাদেশ ডিজিটাল টাস্কফোর্সের নির্বাহী কমিটির অনুষ্ঠিত ১১তম সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি কর্মকর্তাদের দাফতরিক কাজে তথ্য আদান-প্রদানে সরকারি ই-মেইল ব্যবহার নিশ্চিত করতে হবে।

ই-মেইল সিস্টেম একটি গুরুত্বপূর্ণ দাফতরিক যোগাযোগ মাধ্যম। দাফতরিক তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়ন্ত্রণাধীন দফতর/সংস্থা/কর্মকর্তার সব দাফতরিক যোগাযোগ সরকারি ই-মেইলের মাধ্যমে করতে হবে। একইসঙ্গে ই-মেইলে স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার এবং প্রতি তিন মাস পর পর তা পরিবর্তনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠিতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

/এসআই/এমআর/
সম্পর্কিত
মাকে ‘অস্বীকার’ করেছিলেন যুগ্ম সচিব ছেলে, পরে স্বীকারোক্তি
মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্মসচিব সন্তানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার
নবম পে-স্কেল: সবার ৫০ শতাংশ নাকি ১১ গ্রেড থেকে দ্বিগুণ?
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের