জনপ্রতি‌নি‌ধি‌দের জনগণের কল্যাণে নি‌বে‌দিত হ‌ওয়ার আহ্বান রাষ্ট্রপ‌তির

কি‌শোরগঞ্জ প্রতি‌নি‌ধি
২৫ আগস্ট ২০২২, ০০:৩৯আপডেট : ২৫ আগস্ট ২০২২, ০৭:৩৫

জনপ্রতিনিধিদের জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার (২৪ আগস্ট) কিশোরগঞ্জের ইটনা উপজেলার জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। কি‌শোরগ‌ঞ্জের ইটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত‌বি‌নিময় সভার শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

রাষ্ট্রপ‌তি তার ভাষ‌ণে আ‌রও ব‌লে, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে যারা হাওর এলাকার উন্নয়নে কাজ করবে তাদেরই জনপ্রতিনিধি নির্বাচিত করতে হ‌বে। 

হাওর এলাকার উন্নয়নে তার নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরে রাষ্ট্রপতি আবদুল হামিদ শিক্ষার প্রতি সং‌শ্লিষ্ট‌দের আ‌রও আন্ত‌রিক ও দা‌য়িত্বশীল হওয়ার তা‌গিদ দি‌য়ে ব‌লেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে গুণগত শিক্ষা নিশ্চিত করতে হ‌বে। বিশ্ব ও যু‌গের সা‌থে তাল ‌মি‌লি‌য়ে শিক্ষার মান বাড়া‌তে হ‌বে। নইলে আমরা পি‌ছি‌য়ে পড়বো।’ 

স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমদ তৌ‌ফিক ও রাষ্ট্রপতির সচিবরা ছাড়াও স্থানীয় জনপ্রতি‌নি‌ধি ও গণ্যমান‌্য ব‌্যক্তিরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। মত‌বি‌নিময় সভার আগে রাষ্ট্রপ‌তি মিঠামইনে নির্মাণাধীন সেনা‌নিবাসসহ বি‌ভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড প‌রিদর্শন ক‌রেন। এ ছাড়া ইটনা‌তে তি‌নি বেশ‌কিছু উন্নয়ন কা‌জের উদ্বোধন ক‌রেন।

/ইউএস/
সম্পর্কিত
জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি
জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
ঈদে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম