আগামী ৬ মাসে অর্থনীতির বড় চ্যালেঞ্জ হবে জ্বালানি: সালমান এফ রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২২, ১৬:৫৬আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১৭:৪৯

বাংলাদেশের অর্থনীতিতে সমস্যা থাকলেও আগামী ৬ মাসে অর্থনীতির জন্য জ্বালানি বড় চ্যালেঞ্জ হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে সরকার পরিকল্পনামতো কাজ করছে বলেও জানান তিনি।

শনিবার (২৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সম্মেলন কক্ষে মিট দ্য ওকাবে এ কথা বলেন সালমান এফ রহমান। এর আয়োজন করে বাংলাদেশে কর্মরত বিদেশি সাংবাদিকদের সংগঠন ওভারসিজ করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ওকাব)। আগামী ৬ মাসে অর্থনীতির বড় চ্যালেঞ্জ হবে জ্বালানি: সালমান এফ রহমান

সকলের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে পারস্পরিক যোগাযোগ জরুরি উল্লেখ করে তিনি বলেন, রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনা নিয়ে আলোচনা চলছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রধানমন্ত্রী ৫ সেপ্টেম্বর ভারতে যাচ্ছেন। উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল রাশিয়া যাবে শিগগিরই। এসব আলোচনায় সমাধান আসবে বলে আশা করছি।

প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান আরও বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ মোটেও কমেনি। বরং এদেশে বিনিয়োগে অনেকে আগ্রহ প্রকাশ করছে।

জ্বালানি সমস্যা সমাধানে সরকারি উদ্যোগের বিষয়ে তিনি বলেন, সারা বিশ্বে এলএনজির দাম বেড়েছে, তার প্রভাব পড়েছে বাংলাদেশেও। তবে শিগগিরই এলএনজির দাম কমে আসবে বলে আমরা আশা করি। সেটি নাহলে সংকট আরও বাড়বে। এ ক্ষেত্রে বিদেশ থেকে এলএনজি আমদানি করে দেশের নিজস্ব গ্যাসের সঙ্গে যোগ করে ব্যবহার করা হবে।

ওকাবের সভাপতি কাদির কল্লোলের সঞ্চালনা করেন অনুষ্ঠানটি। এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সদস্য সচিব নজরুল ইসলাম মিঠু। এ ছাড়া আলোচনায় অংশ নেন ওকাবের জ্যেষ্ঠ সদস্যরা।

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের