বিটিভির জন্য কেনা হচ্ছে প্রায় ১৫০ কোটি টাকার যন্ত্রপাতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২২, ১৯:৪৩আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১৯:৫৮

দেশব্যাপী ডিজিটাল টেরিস্ট্রিয়াল সম্প্রচার কার্যক্রম আরও শক্তিশালী করতে সরকার বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য ১৪৭ কোটি ৬৫ লাখ ৭ হাজার টাকার যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত নিয়েছে। বেলজিয়ামের কোম্পানি স্টুডিওটেক ও ইতালির কোম্পানি গ্রিন পাওয়ার সিস্টেম এসআরএল এসব যন্ত্রপাতি সংগ্রহ ও সংস্থাপনের কাজ পেয়েছে।

বুধবার (৩১ আগস্ট) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ বিষয়ক তিনটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ভার্চুয়ালি সভায় সভাপতিত্ব করেন। 

সভাশেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল বারিক সাংবাদিকদের এসব তথ্য জানান।

অতিরিক্ত সচিব বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বিটিভি ‘বাংলাদেশ টেলিভিশনের দেশব্যাপী ডিজিটাল টেরিস্ট্রিয়াল সম্প্রচার প্রবর্তন’ প্রকল্পের প্রথম লটের আওতায় যন্ত্রপাতি সংগ্রহ ও সংস্থাপনে বেলজিয়ামের স্টুডিওটেকের কাছ থেকে ৮১ কোটি ৩৭ লাখ ১ হাজার ৮৪৩ টাকায় ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

একই প্রকল্পের দ্বিতীয় লটের আওতায় যন্ত্রপাতি সংগ্রহ ও সংস্থাপনে স্টুডিওটেকের কাছ থেকে ৩৬ কোটি ৬২ লাখ ৮৭ হাজার ৯২০ টাকায় ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া প্রকল্পের তৃতীয় লটের আওতায় যন্ত্রপাতি সংগ্রহ ও সংস্থাপনে ইতালির গ্রিন পাওয়ার সিস্টেম এসআরএলের কাছ থেকে ২৯ কোটি ৬৫ লাখ ১৮ হাজার ১৭৭ টাকায় টাকায় ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

/এসআই/এমএস/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখাতে লাগবে ২০০ কোটি টাকা!
বিটিভির প্রকল্পে দুর্নীতি: দুদকের অনুসন্ধানে সাবেক মন্ত্রী ও প্রকৌশলী সিন্ডিকেট 
স্বাধীনতা দিবসে বিটিভি সেজেছে যেভাবে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম