না. গঞ্জে মাদক যেন ‍রূপকথার দৈত্য!

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৬, ০৭:২৩আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ০৭:২৭

না. গঞ্জে মাদক যেন ‍রূপকথার দৈত্য! মাদকের ভয়াবহতা বৃদ্ধি পাওয়ার কথা স্বীকার করে একে রূপকথার দৈত্যের গল্পের সঙ্গে তুলনা করেছেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) ড. খন্দকার মহিউদ্দিন।  
রবিবার দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলায় সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও মাদকের ভয়াবহতা বেড়েছে। যে হারে এটা বাড়ছে তা আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য ভীষণ দুশ্চিন্তার কারণ।
এ সময় মাদকের প্রকোপ ও প্রসারকে রূপকথার দৈত্যের সঙ্গে তুলনা করেন এসপি। তিনি বলেন, দৈত্যের এক মাথা কেটে ফেললে সাত মাথা গজানোর মত পর্যায়ে পৌঁছে গেছে মাদকের ভয়াবহতা।
উল্লেখ্য, নারায়ণগঞ্জে ২০১৪ সালে মাদক বিষয়ক মামলা হয়েছিল ৯৭টি। ২০১৫ সালে তা বেড়ে হয়েছে ১২৫টি।

গত দুই বছরের (২০১৪-২০১৫) আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমোন্নতির পরিসংখ্যান তুলে ধরে এসপি বলেন, ২০১৪ সালে হত্যা মামলা হয়েছিল ১৪৮টি ২০১৫ সালে সেটি ১২৪টিতে নেমে এসেছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোখলেছুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জাকারিয়াসহ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহ আলম, সিনিয়র সাংবাদিক শংকর কুমার দে প্রমুখ।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম