সংসদকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংবাদ প্রকাশ করতে হবে : স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২২, ১৪:৪৩আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ১৮:০৬

‘সংসদীয় গণতন্ত্রের কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ। তাই সংসদকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংবাদ প্রকাশ করতে হবে। সংসদকে যত বেশি গুরুত্বের জায়গায় অধিষ্ঠিত করা যাবে, গণতন্ত্র ততটাই সুসংহত হবে। কেননা, বিল পাস, আইন প্রণয়নসহ জনগুরুত্বপূর্ণ কার্যক্রম সংসদ করে থাকে। রাষ্ট্রের নির্বাহী, আইন ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় করে সংসদ। জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা সংসদ পরিচালনা করে থাকেন।’

শুক্রবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সাধারণ সভা ও নির্বাচন ২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. শামসুল হক টুকু। সভার শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকারকে ফুল দিয়ে বরণ করে নেন পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতারা।

স্পিকার বলেন, ‘পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংবাদিকরা দীর্ঘদিন সংসদকে ঘিরে কাজ করে চলেছেন, যা সত্যিই প্রশংসনীয়। এই সংগঠনের সঙ্গে সংসদের একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। সংসদের কার্যপ্রণালি বিধি ও সংবিধানের বিষয়গুলো বিবেচনায় রেখে তারা সংবাদ পরিবেশন করেন। অনেক সময় সাংবাদিকদের কাছ থেকেও সংসদ সদস্যরা অনেক বিষয় শিখতে ও জানতে পারেন। এ সময় সংসদের উদ্যোগে সাংবাদিকদের যুগোপযোগী প্রশিক্ষণের বিষয়ে গুরুত্ব দেন তিনি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উত্তম চক্রবর্তী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কামরান রেজা চৌধুরী।

এ সময় বক্তব্য দেন সাংবাদিক আশিষ সৈকত, শাহেদ চৌধুরী, আজিজুল ইসলাম ভূইয়া, শাহজাহান সরদার, সুভাষ চন্দ্র বাদল, রেজোয়ানুল হক রাজা, কাজী সোহাগ, সাইফুল আলম, মাহমুদ ফয়সাল প্রমুখ। এ ছাড়া সংগঠনের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়
সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ উদ্বোধন
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী