ভারত থেকে জ্বালানি তেল কিনতে পারে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৪ আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪৪

ভারত থেকে জ্বালানি তেল কিনতে পারে বাংলাদেশ। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। রবিবার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর ভারত সফর উপলক্ষে আয়োজিত এক প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ভারতের মাধ্যমে রাশিয়ার তেল ক্রয়ের কোনও পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, তৃতীয় কোনও দেশের তেল ভারতের মাধ্যমে কেনার পরিকল্পনা এই মুহূর্তে নেই।

তিনি বলেন, ভারত থেকে বিদ্যুৎ আমদানি করছি। এছাড়া ভারতের একটি বৃহৎ শিল্পগোষ্ঠী বাংলাদেশে একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে। তবে রাশিয়ার তেল নয়, আমরা ভারতের তেল নিতে পারি। ভারতের উত্তর-পূর্ব দিক থেকে একটি পাইপলাইন পার্বতীপুর দিয়ে করা হয়েছে। জ্বালানি ক্ষেত্রে অনেক সহযোগিতা হতে পারে। আলোচনার পরে এ বিষয়ে বিস্তারিত জানতে পারবো।’

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ৫-৮ সেপ্টেম্বর ভারতে এক রাষ্ট্রীয় সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, রেলপথমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী, পানিসম্পদ প্রতিমন্ত্রী রয়েছেন।

/এসএসজেড/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিগ বস বাংলা’ ঘরে মারধরের অভিযোগ, বিস্ফোরক নন্দিনী
‘বিগ বস বাংলা’ ঘরে মারধরের অভিযোগ, বিস্ফোরক নন্দিনী
মাতৃত্বের বাড়তি ওজন ঝরিয়ে ফিট অমৃতা, রইলো তাঁর শরীরচর্চার রুটিন
মাতৃত্বের বাড়তি ওজন ঝরিয়ে ফিট অমৃতা, রইলো তাঁর শরীরচর্চার রুটিন
নরেন্দ্র মোদির সঙ্গে সম্পর্ক কেমন? জানালেন সোনিয়া গান্ধী
নরেন্দ্র মোদির সঙ্গে সম্পর্ক কেমন? জানালেন সোনিয়া গান্ধী
দীপাবলিতে অযোধ্যায় আলোর উৎসব
দীপাবলিতে অযোধ্যায় আলোর উৎসব
সর্বাধিক পঠিত
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন