মেট্রোরেলের ভাড়া ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২২, ১৪:১৮আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৪:১৮

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) মেট্রোরেলের ভাড়া ঘোষণা করেছেন। মেট্রোরেলের (এমআরটি লাইন-৬) প্রতি কিলোমিটারের ভাড়া হবে ৫ টাকা। সর্বনিম্ন ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। রাজধানীর উত্তরায় মেট্রোরেলের ডিপো এলাকায় ‘মেট্রোরেল প্রদর্শনী ও তথ্য কেন্দ্র’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক  জানান উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ভাড়া হবে ১০০ টাকা। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ভাড়া মওকুফ থাকবে।

মন্ত্রী জানান,  মেট্রোরেলে মাসিক, সাপ্তাহিক, পারিবারিক এবং কার্ডে ভাড়া দেওয়ার বিশেষ সুবিধা থাকবে। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা প্রতিবার ভ্রমণে বিশেষ ছাড় পাবেন।

শিক্ষার্থীরা মেট্রোরেলে কোনো ছাড়া পাবে কি না এমন প্রশ্নের উত্তরে সড়ক মন্ত্রী বলেন, এ বিষয়ে পরে সিদ্ধান্ত হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, বাংলাদেশে জাইকার চিফ রিপ্রেজেনটেটিভ ইহুও হায়েকাওয়া এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

সাড়ে তিন মিনিট পরপর একটি করে ট্রেন

এর আগে  ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক জানান, মেট্রোরেলে প্রতি সাড়ে তিন মিনিট পরপর একটি করে ট্রেন চলাচল করার কথা। তবে শুরুতে ১০ মিনিট পরপর ট্রেন চালানো হবে। যাত্রীরা কিছুটা অভ্যস্ত হয়ে উঠলে এবং যাত্রী সংখ্যা বাড়লে এক ট্রেনের সঙ্গে অন্য ট্রেনের বিরতি কমিয়ে আনা হবে।

তিনি বলেন, ঢাকার প্রথম মেট্রোরেল আগামী ডিসেম্বরে চালু হচ্ছে। প্রথম দফায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল। এজন্য ১০ সেট (প্রতি সেটে ৬টি বগি) ট্রেন প্রস্তুত করা হয়েছে। ফজরের নামাজের পর থেকে রাত ১২টা পর্যন্ত এসব ট্রেন চলাচল করবে।

৯৪ শতাংশ কাজ শেষ

ওবায়দুল কাদের বলেছেন, মেট্রোরেলের (এমআরটি লাইন-৬) কাজ ৯৪ শতাংশ শেষ হয়েছে। আগামী ডিসেম্বরে আমাদের বিজয়ের মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই এমআরটি লাইন ৬ এর উদ্বোধন করবেন। সেই মোতাবেক বাকি কাজ শেষ করা হচ্ছে।

তিনি বলেন, এমআরটি লাইন ৬ এর জন্য সবাই অবিরাম পরিশ্রম করছে। এটার মধ্যে এটাই একটি অনুসংঙ্গ এই প্রদর্শনী ও তথ্যকেন্দ্র। আওয়ামী লীগ সরকার ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম মেট্রোরেল চালু করবে। আমরা আশা করছি ২০২৩ সালে ডিসেম্বরের মধ্যে মতিঝিল পর্যন্ত কাজ শেষ করতে পারবো। এমআরটি লাইন ১ কমলাপুর রেলস্টেশন থেকে ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত ৩১ কিলোমিটার। এর মধ্যে পাতাল রেল হবে ২১ কিলোমিটার আর ১০ কিলোমিটার হবে এলিভেটেড। এরপর এমআরটি লাইন ৫, ৪ ২ সহ আমাদের মোট ছয়টা এমআরটি লাইনে টার্গেট হচ্ছে ২০৩০ সাল পর্যন্ত।

মন্ত্রী জানান, মেট্রোরেলের শুরুর দিকে এ এলাকায় কোনও বিল্ডিং ছিল না। এখন এটাকে সত্যিই মেট্রোর নগরী মনে হচ্ছে। এটা আমাদের সৌভাগ্য।

এসময় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, বাংলাদেশে জাইকার চিফ রিপ্রেজেনটেটিভ ইহুও হায়েকাওয়া এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

/আরএইচ/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
এবার ঈদের দিন কী মেট্রোরেল চলবে
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম