মিয়ানমার থেকে চাল কিনছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২২, ২০:১৮আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ২০:৩৫

মিয়ানমার থেকে দুই লাখ টন আতপ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। খাদ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাবে নীতিগতভাবে অনুমোদন দিয়েছে সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৭ সেপ্টেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৬তম বৈঠকে এই প্রস্তাবটির নীতিগত অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, সরকার থেকে সরকার (জিটুজি) পর্যায়ে এই চাল আমদানি করা হচ্ছে। আমদানিকৃতব্য প্রতি টন চালের দাম ধরা হয়েছে ৪৬৫ ডলার। বর্তমানে ডলারের দর ৯৫ টাকা হিসাবে প্রতি টনের দাম পড়ে ৪৪ হাজার ১৭৫ টাকা। এই হিসাবে এক কেজির দাম ৪৪ টাকা সাড়ে ১৭ পয়সা।

মিয়ানমার থেকে চাল কেনার সিদ্ধান্ত নিতে এই বৈঠকে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তবে বৈঠক শেষে কোনও ব্রিফিং করা হয়নি। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল বারিকও সাংবাদিকদের সঙ্গে কথা বলতে সম্মত হননি।

/এসআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
নাফ নদীতে সশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সীমান্তে আতঙ্ক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম