‘ইন্টারপা’ সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২২, ১২:১৬আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১২:৩১

বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রশিক্ষণ অ্যাকাডেমির প্রধানদের নিয়ে ঢাকায় ‘১১তম ইন্টারপা সম্মেলন’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিন দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।  

মূল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন। আইজিপি বেনজীর আহমেদের সভাপতিত্বের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইন্টারপা’র প্রেসিডেন্ট এবং তার্কিশ ন্যাশনাল পুলিশ একাডেমির রেক্টর প্রফেসর ড. ইলমাজ কোলাক।

‘ডিজিটালাইজেশন ইন পুলিশিং’— এই প্রতিপাদ্যে শুরু হওয়া এই সম্মেলনে ৪৫টি দেশের ১২৭ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।

বিভিন্ন দেশের পুলিশের প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের মধ্যে আন্তসম্পর্ক বৃদ্ধি, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে এই ইন্টারপা সম্মেলন। ৫৯টি দেশের ৭৬টি পুলিশ প্রশিক্ষণ অ্যাকাডেমি বা প্রতিষ্ঠান এই ইন্টারপার সদস্য। এর সদর দফতর তুরস্কে। এর কার্যক্রম তুরস্ক থেকে পরিচালিত হয়। ইন্টারপা প্রতিবছর বিভিন্ন দেশে সম্মেলন করে। ১০ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ২০২১ সালে তুরস্কে। আর এ বছর (২০২২ সাল) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে। বাংলাদেশ স্টাফ কলেজের ব্যবস্থাপনায় ১১তম সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে। এরইমধ্যে সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।

‘ইন্টারপা’ সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পুলিশ সদর দফতর বলছে, এই সম্মেলন পুলিশের কর্মদক্ষতা বাড়াতে কার্যকর ভূমিকা পালন করবে। উদ্বোধনী দিনে সম্মেলনে দুটি পেপার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হবে। 

আগামীকাল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) কনফারেন্সে অংশ নেওয়া বিভিন্ন দেশের পুলিশ অ্যাকাডেমির প্রধানরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে যাবেন। সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন তারা। 

১৪ সেপ্টেম্বর কনফারেন্সের শেষ দিন প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ পুলিশের প্রধান ড. বেনজীর আহমেদ। সেদিন কয়েকটি পেপার প্রেজেন্টেশন হবে। যেখানে বিভিন্ন দেশের পুলিশের প্রশিক্ষণ অ্যাকাডেমির বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। এতে বিভিন্ন দেশের পুলিশিং কার্যক্রম সম্পর্কে আলোচনা হবে। এ সময় পুলিশিং কার্যক্রম পরিচালনাকালে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ এবং কাজে গতিশীলতা আনার বিষয়েও আলোচনা হবে।

/ইউএস/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক