‘রোহিঙ্গারা ঢোকার চেষ্টা করলে পুশব্যাক করা হচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩৭আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৬:০৭

সীমান্ত পার হয়ে রোহিঙ্গারা যেন বাংলাদেশে ঢুকতে না পারে সেজন্য সতর্ক রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্ট গার্ড। তারা সীমান্তে কার্যকর ব্যবস্থা নিচ্ছে। এরপরও যেসব রোহিঙ্গা বাংলাদেশ ঢোকার চেষ্টা করছে তাদের ‘পুশব্যাক’ করে ফেরত পাঠানো হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই তথ্য জানিয়েছেন।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আহসানিয়া মিশনের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘গতকাল শুক্রবার একটি রোহিঙ্গা পরিবার মিয়ানমার সীমান্তের পাশে জিরো লাইনে অবস্থান করছিল। জিরো লাইন বলতে মিয়ানমারের সীমানা ও বাংলাদেশের সীমানার মাঝখানে যে লাইন থাকে সেটাকে বোঝানো হচ্ছে। সেই ক্যাম্পে এসে আমরা দেখলাম গোলাবারুদের আঘাতে একজন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’

শিগগিরই মিয়ানমারের এই অবস্থার পরিবর্তন এবং এই গোলাবারুদ যাতে তারা বন্ধ করে; বাংলাদেশ সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে কাজ করছে। আমরা মনে করি, তারা তাদের ভুল বুঝতে পারবে, তারা সংযত থাকবে।’

মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ যুদ্ধে জড়াবে না, বরং শান্তিপূর্ণ সমাধান চায় বলেও উল্লেখ করে মন্ত্রী। তবে কাজ না হলে প্রয়োজনে জাতিসংঘকে জানানো হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন- 

বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের মর্টারশেল নিক্ষেপ, নিহত ১ 

মিয়ানমারের ছোড়া মর্টারশেলে একজন নিহতের ঘটনায় বিজিবির প্রতিবাদ

/আরটি/এফএস/
সম্পর্কিত
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সীমান্তে ফের ‘পুশ-ইন’ উত্তেজনা: কঠোর অবস্থানে বিজিবি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম