মিয়ানমারের ছোড়া মর্টারশেলে একজন নিহতের ঘটনায় বিজিবির প্রতিবাদ

আব্দুর রহমান, টেকনাফ 
১৭ সেপ্টেম্বর ২০২২, ০১:৫১ আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০১:৫৬

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নে মিয়ানমারের ছোড়া মর্টারশেল বিস্ফোরণে একজন নিহতের ঘটনায় মৌখিকভাবে প্রতিবাদ জানিয়েছে বিজিবি।শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিজিবির পক্ষ থেকে এ প্রতিবাদ জানানো হয়েছে।

                                       আরও খবর: বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের মর্টারশেল নিক্ষেপ, নিহত ১

বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সদর দফতরের পরিচালক (অপারেশন্স) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান। তিনি বলেন, ‘তুমব্রু সীমান্তে মিয়ানমারের মর্টারশেল ছোড়ার ঘটনায় তাত্ক্ষণিক মৌখিকভাবে প্রতিবাদ জানিয়েছে বিজিবি। একইভাবে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। এর পাশাপাশি, সীমান্তে বসবাসকারীদের আতঙ্কিত না হওয়ার জন্য বলেছি আমরা। সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।’

এর আগে শুক্রবার রাত ৮টার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কোনারপাড়া এলাকায় মিয়ানমারের ছোড়া মর্টারশেল বিস্ফোরণে মো. ইকবাল (১৭) নামে এক রোহিঙ্গা নিহত হ‌ন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচ জন।

বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জি ব‌লেন, ‘নো-ম্যান্স ল্যান্ডে মর্টারশেল বি‌স্ফোর‌ণে একজন নিহত ও কয়েকজন আহত হ‌য়ে‌ছেন। এ ঘটনার পর আমাদের সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একইসঙ্গে সীমান্তে বসবাসকারীদের আতঙ্কিত না হওয়ার জন্য বলা হয়েছে।’ 

গত ৯ সেপ্টেম্বর বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম-তুমব্রু সীমান্তের বাংলাদেশ অভ্যন্তরে মিয়ানমার থেকে ছোড়া একটি বুলেট এসে পড়ে। ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকায় পড়ে। তার আগে ২৮ আগস্ট বিকাল ৩টার দিকে মিয়ানমার থেকে নিক্ষেপ করা একটি মর্টারশেল অবিস্ফোরিত অবস্থায় ঘুমধুমের তুমব্রু উত্তর মসজিদের কাছে পড়েছিল।

/এএম/এমএএ/
সম্পর্কিত
ডিসেম্বর ঘিরে হিলি সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা, নজরদারিতে ড্রোন-নাইটভিশন
সাত জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্বাধিক গোপালগঞ্জে
মিয়ানমারের পাঁচ সামরিক নেতার ওপর নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে সাত খুন: জিয়াউল আহসানের সম্পৃক্ততাসহ রোমহর্ষক তথ্য দিলেন অ‍্যাটর্নি জেনারেল
নারায়ণগঞ্জে সাত খুন: জিয়াউল আহসানের সম্পৃক্ততাসহ রোমহর্ষক তথ্য দিলেন অ‍্যাটর্নি জেনারেল
টুঙ্গিপাড়ায় একযোগে বিএনপির ৬ নেতার পদত্যাগ
টুঙ্গিপাড়ায় একযোগে বিএনপির ৬ নেতার পদত্যাগ
ডিসেম্বর ঘিরে হিলি সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা, নজরদারিতে ড্রোন-নাইটভিশন
ডিসেম্বর ঘিরে হিলি সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা, নজরদারিতে ড্রোন-নাইটভিশন
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?