শেখ হাসিনাকে ব্রিটেনের রাজা চার্লসের টেলিফোন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২২, ০২:৫৫আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৩:১৩

সোমবার অনুষ্ঠেয় রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় যুক্তরাজ্যের লন্ডনের বাকিংহাম প্যালেস থেকে এক টেলিফোন কলে রাজা চার্লস এ কৃতজ্ঞতার কথা জানান।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজপরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতির জন্য রাজা চার্লস রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান।

টেলিফোন কলের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজা চার্লসকে বলেন, প্রয়াত রানি আমার কাছে একজন মা এবং কমনওয়েলথের অসাধারণ এক প্রধানের মতো ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, রানির প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা জানাতে আমি তার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

প্রধানমন্ত্রী রাজাকে আরও জানান— প্রয়াত রানির প্রতি সম্মান প্রদর্শনের জন্য তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে বাংলাদেশ এবং তার চিরশান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়েছে।

এসময় রাজা তৃতীয় চার্লসকে সিংহাসনে আরোহণের জন্য ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা তার দীর্ঘ ও সমৃদ্ধ রাজত্ব কামনা করেন।

১৯৯৭ সালে রাজা চার্লসের (তৎকালীন প্রিন্স চার্লস) বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ-যুক্তরাজ্য কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী মাসে রাজা চার্লস এবং রানি কনসোর্টকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।

উত্তরে রাজা বলেন, ৫০তম বার্ষিকীতে বাংলাদেশ সফরের জন্য রানি কনসোর্ট এবং আমি অনেক অপেক্ষায় ছিলাম। তবে সাম্প্রতিক ঘটনাগুলোর কারণে দুর্ভাগ্যবশত আমাদের এটি বাতিল করতে হচ্ছে।

রাজা বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ-ব্রিটিশ প্রবাসীদের জন্যও শুভেচ্ছা জানিয়েছেন।

এর আগে, রানি এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানের জন্য যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে থাকা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ব্যক্তিগতভাবে কথা বলার জন্য নতুন রাজার টেলিফোন কলের সময় নির্ধারণ করে বাকিংহাম প্যালেস।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম