মারাকেশ চুক্তি অনুস্বাক্ষর বাংলাদেশের

অবারিত হলো দৃষ্টিপ্রতিবন্ধীদের বইয়ের জগৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩৭আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩৭

মারাকেশ চুক্তি অনুস্বাক্ষর করেছে বাংলাদেশ। এরফলে বাংলাদেশের কয়েক লাখ অন্ধ, দৃষ্টিপ্রতিবন্ধী অথবা বই পড়তে সক্ষম নন এমন ব্যক্তিদের জন্য বই পড়ার অবারিত সুযোগ উন্মোচিত হলো।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ব মেধাস্বত্ব সংস্থার সদর দফতরে সংস্থাটির মহাপরিচালক ড্যারেন টাং-এর হাতে বাংলাদেশের মারাকেশ চুক্তি অনুস্বাক্ষরের দলিলটি পেশ করেন  জেনেভায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান।

স্থায়ী প্রতিনিধির অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই আন্তর্জাতিক চুক্তিটি বাস্তবায়নের জন্য এর বিভিন্ন ধারা অদূর ভবিষ্যতে বাংলাদেশের দেশীয় আইনে অন্তর্ভুক্ত করা হবে এবং এজন্য দেশীয় আইনে প্রয়োজনীয় পরিবর্তন বা সংশোধনের উদ্যোগ নেওয়া হবে মর্মে স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত সংস্থাটির মহাপরিচালককে অবহিত করেন। মারাকেশ চুক্তি অনুস্বাক্ষর আন্তর্জাতিক পর্যায়ে সকল ধরনের প্রতিবন্ধীদের অধিকার রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতিকে আরও বেশি সুদৃঢ় করবে বলে স্থায়ী প্রতিনিধি তার বক্তব্যে উল্লেখ করেন।

বিশ্ব মেধাস্বত্ব সংস্থার মহাপরিচালক ড্যারেন টাং তার বক্তব্যে বলেন, এই চুক্তি অনুস্বাক্ষরের ফলে বাংলাদেশের সাড়ে তিন লাখেরও বেশি দৃষ্টিপ্রতিবন্ধী বিশেষভাবে মুদ্রিত বা উপস্থাপিত প্রায় ১০ লাখের মতো বই ব্যবহারে সক্ষম হবেন। তিনি আরও বলেন, এর ফলে যারা তরুণ কিন্তু দৃষ্টিপ্রতিবন্ধী তাদের জন্য নতুন সুযোগ তৈরি হবে এবং তারা জীবনকে অধিকতর উন্নত করতে আগ্রহী হবে।

আরও পড়ুন:

মারাকেশ চুক্তি অনুস্বাক্ষরের দাবি ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধীদের

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী