জিডিপি অর্জনে দক্ষিণ এশিয়ায় তৃতীয় অবস্থানে থাকবে বাংলাদেশ: বিশ্বব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২২, ২০:১৩আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ২০:২৭

দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ তৃতীয় স্থানে থাকবে বলে মনে করছে বিশ্বব্যাংক। প্রথম অবস্থানে থাকবে মালদ্বীপ, আর দ্বিতীয় অবস্থানে ভারত। চলতি অর্থবছরে বাংলাদেশ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ১ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিশ্বব্যাংক জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধি অর্জনে শীর্ষে থাকা মালদ্বীপ ৮ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে। এর পরের অবস্থানে থাকা ভারতের প্রবৃদ্ধি হতে পারে ৭ শতাংশ।

বিশ্বব্যাংকের পূর্বাভাসে আরও জানানো হয়, চলতি অর্থবছরে শ্রীলঙ্কার প্রবৃদ্ধি হবে ঋণাত্মক। দেশটি মাইনাস ৪ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে। আফগানিস্তানের প্রবৃদ্ধি হতে পারে ৫ দশমিক ৮ শতাংশ। এছাড়া একই সময়ে ভুটান ৪ দশমিক ১, নেপাল ৫ দশমিক ১ এবং পাকিস্তান মাত্র ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে।

/এসআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
এলএনজি আমদানিতে বাংলাদেশকে আরও ৩৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী 
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের