সাবেকদের নিয়ে সভায় প্রধান নির্বাচন কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২২, ১২:২৪আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১২:২৪

পরামর্শ ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য সাবেক নির্বাচন কমিশনারদের সঙ্গে মতবিনিময় করছে বর্তমান কমিশন (ইসি)। বুধবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ সভা শুরু হয়েছে।

এতে সাবেক সিইসি আব্দুর রউফ, কে এম নূরুল হুদা, কাজী রকিব উদ্দীন আহমদ, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, রফিকুল ইসলাম, কবিতা খানম, সাবেক ইসি সচিব মোহাম্মাদ সাদিক, মোহাম্মাদ আবদুল্লাহ, সিরাজুল ইসলাম, হেলাল উদ্দীন আহমেদ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী ও মোখলেছুর রহমান অংশ নেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এ সভায় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, আনিছুর রহমান ও মো. আলমগীর উপস্থিত রয়েছেন।

বর্তমান নির্বাচন কমিশন কুমিল্লা সিটি নির্বাচনসহ স্থানীয় সরকারের অনেক নির্বাচন সম্পন্ন করেছে। ইভিএমে ভোট হয়েছে; সিটি নির্বাচন ও পৌর নির্বাচনে সিসি ক্যামেরাও ব্যবহার করা হয়েছে। গত ১২ অক্টোবর গাইবান্ধা উপনির্বাচন হয়েছে। সিসি ক্যামেরায় ব্যাপক অনিয়ম ধরা পড়ার পর ভোটের মাঝপথে তা বন্ধ করা হয়।

এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশনের সাবেক সহকর্মীদের মতামত নিতে চায় নতুন এ কমিশন।

গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর অংশীজনের সঙ্গে সংলাপ হয়েছে। রোডম্যাপও ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে এক দফা সাবেক সিইসি ও নির্বাচন কশিমনাদের সঙ্গে বৈঠকও হয়েছে। এ সভায় অংশগ্রহণমূলক ভোটের বিষয়ে পরামর্শও দেন তারা।

সবশেষ গত জুনের বৈঠকে সাবেক সিইসি, ইসি ও কর্মকর্তাদের অন্তত ২৮ জনকে আমন্ত্রণ দিলেও বৈঠকে অংশ নেন ১০ জন।

/ইএইচএস/এনএআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের