সৌদি আরবের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা চুক্তি করবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২২, ১৯:১০ আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১৯:৪১

সৌদি আরবের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী মাসে সৌদি আরবের ডেপুটি ইন্টেরিয়র মন্ত্রী নাসের বিন আব্দুল আজিজ আল দাউদের ঢাকা সফরের সময়ে এই চুক্তি সই হবে বলে আশা করা হচ্ছে।

বুধবার (২৬ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের পরে ঢাকায় সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান একথা বলেন।

তিনি বলেন, আমি অক্লান্ত চেষ্টা করছি সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি আশা করি এটি একটি ভালো সফর হবে।

সফরে কী চুক্তি হতে পারে জানতে চাইলে তিনি বলেন, নিরাপত্তা সহযোগিতা চুক্তি হবে।

ওই চুক্তিতে কী থাকবে জানতে চাইলে তিনি বলেন, তথ্য সরবরাহ, উপাত্ত যাচাই করা– এসব বিষয় থাকবে। ২৬ লাখ বাংলাদেশি সৌদি আরবে বাস করে। তাদের নিরাপত্তা দেখাও আমাদের দায়িত্ব।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, সৌদি আরবের সঙ্গে নিরাপত্তা চুক্তি হবে। এটি অত্যন্ত ভালো। আমরা এটির সঙ্গে আছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি দেখছে।

/এসএসজেড/এমএস/এমওএফ/
সম্পর্কিত
নিরাপত্তা পরিষদে আফ্রিকাকে ন্যায্য স্থান দেওয়ার আহ্বান খলিলুর রহমানের 
সৌদিতে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব কে এই নোমান মাহমুদ?
সর্বশেষ খবর
রোনালদোর হতাশার রাতে পর্তুগালের জয়
রোনালদোর হতাশার রাতে পর্তুগালের জয়
শেষ মুহূর্তের গোলে জার্মানিকে রুখে দিলো নেদারল্যান্ডস
শেষ মুহূর্তের গোলে জার্মানিকে রুখে দিলো নেদারল্যান্ডস
ডিজিটাল ব্যাংকের অনুমোদন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিজিটাল ব্যাংকের অনুমোদন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীসেবা যুক্ত করার ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর
প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীসেবা যুক্ত করার ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন