অত্যাবশ্যকীয় পরিষেবা আইন মন্ত্রিসভায় অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২২, ২২:৪৪আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ২২:৪৪

অত্যাবশ্যকীয় পরিষেবা আইন-২০২২ এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে। এরপর এটি বিল আকারে তোলা হবে জাতীয় সংসদে। সেখানে পাস হলে আইনে পরিণত হবে।

সোমবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে খসড়াটি অনুমোদন করা হয়।

অত্যাবশ্যকীয় সেবা খাতে ধর্মঘটে ডাকলে বা সমর্থন দিলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এটি আইনে পরিণত হলে জনজীবন ব্যাহত হয়—এমন কোনও ক্ষেত্রে ইচ্ছা করলেই আর ধর্মঘট বা হরতাল ডাকা যাবে না।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, ‘আইনটিতে ১৪টি ধারা আছে। ৪ নম্বর ধারায় বলা হয়েছে সরকার কোন বিষয়গুলোকে অত্যাবশ্যকীয় পরিষেবা হিসেবে ঘোষণা করবে। আইনে বলা হয়েছে, কতিপয় চাকরিতে কর্মকর্তাদের নির্দিষ্ট এলাকা ত্যাগ না করার ক্ষমতা, ধর্মঘট, লকডাউন বা লে-অফ নিষিদ্ধ করার কথা।’

সচিব বলেন, ‘অনেক সময় শিল্পপ্রতিষ্ঠানে লে-অফ বা নক আউট করা হয়। সরকার যদি মনে করে এগুলো জাস্টিফায়েড না—তাহলে এই আইনের বলে এগুলো নিষিদ্ধ করতে পারবে।’

তিনি বলেন, ‘যে সেবাগুলোকে সরকার মনে করবে অত্যাবশ্যকীয় পরিষেবা—সেগুলোর নাম ঘোষণা করা যাবে। কয়েকটি সেবার নাম এখানে উল্লেখ করা আছে।’

উদাহরণ হিসেবে তিনি গণপরিবহন, ডাক ও টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, ই-কমার্স, ইলেক্ট্রনিক ও ডিজিটাল সেবার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘সরকার মনে করে এই সেবাগুলো যখন খুশি তখন কেউ বন্ধ করে দিতে পারবে না।’

সচিব বলেন, ‘দ্বিতীয়ত, ডিজিটাল আর্থিক সেবা—যেমন: মোবাইল আর্থিক সেবা; বিদ্যুৎ উৎপাদন, সরবরাহ, বিপণন এবং এর সঙ্গে যোগ করা হয়েছে গ্যাস ও কয়লা। এগুলো অত্যাবশ্যকীয় পরিষেবা। এগুলোর বিষয়ে যদি কোনও অচলাবস্থা তৈরি হয়—সে ক্ষেত্রে সরকার ইন্টারফেয়ার করতে পারবে এবং যেভাবে নির্দেশ দেবে রাষ্ট্রীয় কল্যাণে, সেভাবে পরিচালিত হতে হবে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘কোনও কারণে বাস বা ট্রাক চলাচলে কেউ হরতাল করলো, তখন সরকার এখানে হস্তক্ষেপ করতে পারবে। এটি অমান্য করলে শাস্তির বিধানও রাখা হয়েছে।’

পরিবহন, জ্বালানি, ডাক ও টেলিযোগাযোগসহ অত্যাবশ্যকীয় বেশ কিছু খাতের কথা প্রস্তাবিত আইনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি এও বলা হয়েছে, সরকার মনে করলে অন্য কোনও খাতকেও অত্যাবশ্যকীয় ঘোষণা দিতে পারবে।

/এসআই/এমএস/
সম্পর্কিত
ছুটিতে থাকলেও মন্ত্রীরা যেসব সুবিধা পান
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
প্রধানমন্ত্রীকে সভাপতি করে নিরাপত্তা-সামাজিক স্থিতিশীলতায় জাতীয় সমন্বয় কমিটি 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম