‘কাজে অনীহা আছে এমন পুলিশ অফিসারদের চিহ্নিত করা হচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২২, ১৭:০১আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ১৭:৪৭

‘পুলিশ একটি ডিসিপ্লিনড ফোর্স। শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের সেবার জন্যই এই ফোর্স’—মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘কাজকর্মে অনীহা প্রদর্শন করছেন, দায়িত্ব পালন করছেন না—এমন যেসব কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর উত্তীর্ণ হয়ে গেছে, তাদের চিহ্নিত করা হচ্ছে।’

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষে অনুষ্ঠান শেষ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কতজনকে চিহ্নিত করা হয়েছে জানতে চাইলে মন্ত্রী বলেন, এটা একটা চলমান প্রক্রিয়া। আজই হয়েছে এমন কোনও কথা নেই। আপনি যদি আরও পেছনে তাকান, প্রতিবছর প্রতিমাসে এরকম দুই একজন অবসরে যাচ্ছে। এটা কোনও উল্লেখযোগ্য ঘটনা না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি বিভিন্ন জায়গায় সভা, মিছিল, মিটিং বিক্ষোভ করছে। শৃঙ্খলা মেনে তারা যদি সবকিছু করতে পারেন, আমাদের আপত্তি নেই। কিন্তু কোথাও যদি জনদুর্ভোগ তৈরি করে, জনমানুষের চলাচলে বিঘ্ন ঘটে বা জানমালের ক্ষতি হয়, তবে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব অনুযায়ী কাজ করবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এটা আমি আগেও বলে আসছি।

সমাবেশে বিএনপির নেতাকর্মীদের বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, তারা নাকি লাখ লাখ লোক ঢাকায় আনবেন ১০ ডিসেম্বর। আমাদের ঢাকা থেকে বের করে দেবেন। তাদের অনেক রণকৌশল থাকতে পারে।  কিন্তু আমাদের বক্তব্য স্পষ্ট। কোনও জনদুর্ভোগ বা জানমালের যদি ক্ষয়ক্ষতি হয় তাহলে নিরাপত্তা বাহিনী তাদের কাজ করবে।

সমাবেশকালে রাজধানীতে যানজটের প্রসঙ্গ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যখন রাজনৈতিক অনুষ্ঠান বা কর্মকাণ্ড শুরু হয় এটা স্বাভাবিক যে রাস্তায় যানজট হবেই।

বুয়েটের ছাত্র ফারদিনের লাশ উদ্ধারের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, দুদিন আগে তার এক আত্মীয় থানায় এসে রিপোর্ট করেছে তাকে পাওয়া যাচ্ছে না। পরে লোকেশন দেখলাম তার এক বান্ধবীর বাড়ির কাছে। পরে তার লাশ পাওয়া গেলো। এটা আমাদের ইনকোয়ারিতে আছে। সঠিক তথ্য পেলেই আপনাদের জানাবো।

/এএইচ/এমআর/
সম্পর্কিত
পুলিশের হাত থেকে ওয়ারেন্টভুক্ত আসামি পালানোর অভিযোগ
রাতে ডিউটি করা দুই পুলিশকে নাকি মারবে তারা, এবার সতর্ক বার্তা সন্ত্রাসী রায়হানের
ঢাকার দুই ডিসির রদবদল
সর্বশেষ খবর
ট্রলারে কপোতাক্ষ পার হলো গাজীর নজরুলের স্ত্রী মরিয়মের লাশ, গভীর রাতে দাফন
ট্রলারে কপোতাক্ষ পার হলো গাজীর নজরুলের স্ত্রী মরিয়মের লাশ, গভীর রাতে দাফন
যেভাবে ব্যাটিংয়ের সংজ্ঞা বদলে দিয়েছিলেন জয়াসুরিয়া-কালুভিতারানা 
যেভাবে ব্যাটিংয়ের সংজ্ঞা বদলে দিয়েছিলেন জয়াসুরিয়া-কালুভিতারানা 
টেইলর সুইফটের কোন গুণে মুগ্ধ টম ক্রুজ
টেইলর সুইফটের কোন গুণে মুগ্ধ টম ক্রুজ
চাপে পড়ে বিদ্যালয়ের ৩ লাখ ৭০ টাকা ফেরত দিলেন বিএনপির দুই নেতা
চাপে পড়ে বিদ্যালয়ের ৩ লাখ ৭০ টাকা ফেরত দিলেন বিএনপির দুই নেতা
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন