চালের পরিবর্তে টাকা বরাদ্দ চায় সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২২, ১৭:৫৬আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১৭:৫৬

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় ক্ষয়ক্ষতি মোকাবিলায় চালের পরিবর্তে টাকা বরাদ্দ চায় সংসদীয় কমিটি।

বুধবার (১৬ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক থেকে এ বিষয়ে সুপারিশ এসেছে। সংসদ সচিবালয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ রবি, জুয়েল আরেং এবং মাসুদ উদ্দিন চৌধুরী অংশগ্রহণ করেন।

বৈঠকে বজ্রপাত থেকে কৃষকদের রক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি রক্ষামূলক ব্যবস্থা গ্রহণ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ এবং প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট যে কোনও জরুরি অবস্থা মোকাবিলায় মন্ত্রণালয়কে রিজার্ভ ফান্ড রাখার সুপারিশ করা হয়।

বৈঠকে জানানো হয়, গত অক্টোবর মাসে রোহিঙ্গা ক্যাম্পে ৮ জন খুন, ২৫ জন অপহরণ, ২১ জন মানবপাচার ও ৬ জন ধর্ষণের শিকার হয়েছে। এ ছাড়াও ৩টি ডাকাতির ঘটনা ঘটেছে। এ মাসে ১৬২ জনের বিরুদ্ধে ৫১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। যার মধ্যে মাদক মামলায় ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মোবাইল কোর্টের ৩৪টি অভিযানে ৮৬টি মামলা দায়ের করে এক লাখ ২৯ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড আদায় এবং ৫০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এপিবিএনের তিনটি ব্যাটালিয়ন কর্মরত রয়েছে।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
১০০ বই ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর সুপারিশ 
সংসদে নতুন সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ক্ষমতাসীন দলের সংসদীয় বৈঠক আজ, চূড়ান্ত হবে যেসব সিদ্ধান্ত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম