মুক্তিযোদ্ধাদের কবর সংরক্ষণে নিম্নমানের সামগ্রী, জড়িতদের শাস্তির সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২২, ১৮:৪৩আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ১৮:৪৩

বীর মুক্তিযোদ্ধাদের কবরের বাউন্ডারী নির্মাণ ও নামফলক স্থাপনে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের সঙ্গে সম্পৃক্তদের শাস্তির আওতায় আনার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে কমিটি শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের সমাধিস্থলের নামফলক প্রকল্পটি কমনওয়েলথ ওয়ার সেমিট্রি’র আদলে পুনর্বিন্যস্ত করার সুপারিশ করেছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বের) সংসদ ভবনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম এবং মোছলেম উদ্দিন আহমদ অংশ নেন।

বৈঠকের বিষয়ে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে শহিদ মুক্তিযোদ্ধা ও অন্যান্য মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সমাধির বাউন্ডারি নির্মাণ ও নামফলক স্থাপনে ক্রটিগুলো শনাক্ত করতে বলা হয়ছে। প্রকল্প সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্বে অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ শান্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে মতামত ব্যক্ত করা হয়।

এছাড়া, দেশের কয়েকটি এলাকায় মুক্তিযোদ্ধাদের সমাধির নামফলকের লেখা মুছে যাওয়া এবং সমাধির দেয়াল ভেঙে পড়ার বিষয়ে সরেজমিনে তদ্ন্ত করে প্রতিবেদন দিতে কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সাব-কমিটি বাতিল করে সংসদীয় কমিটির সদস্যদের সমন্বয়ে নতুন সাব-কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

বৈঠকে গুলিস্তান শপিং কমপ্লেক্স ভবনে চুক্তির শর্ত ভঙ্গ করে দোকান পরিচালনা এবং অবৈধভাবে মামলা দায়ের করে হয়রানির চেষ্টাকারীদের উচ্ছেদ করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মামলা পরিচালনাকারী আইনি উপদেষ্টার নিয়োগ অবিলম্বে বাতিল করারও সুপারিশ করা হয়।

বৈঠকে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন ‘বীরনিবাস নির্মাণ’ প্রকল্প উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মনিটর করা এবং ভিজিট বই সংরক্ষণ করার কথা বলা হয়।

/ইএইচএস/আরকে/
সম্পর্কিত
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
১০০ বই ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর সুপারিশ 
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে আরেক মুক্তিযোদ্ধাকে সংগঠন থেকে বহিষ্কার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম