মেট্রোরেলের ডিপো নির্মাণে ভূমি উন্নয়ন চুক্তি সই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২২, ১২:৪২আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১২:৪২

মেট্রোরেল লাইন-১ এর আওতায় ডিপো নির্মাণের জন্য ভূমি উন্নয়ন কাজের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর এবং নদ্দা থেকে পিতলগঞ্জ পর্যন্ত ঢাকার প্রথম ভূগর্ভস্থ লাইনের জন্য নারায়ণগঞ্জের পিতলগঞ্জ মৌজায় এই ডিপো নির্মাণ করা হবে।

আজ বুধবার (২৩ অক্টোবর) রাজধানীর বনানীর একটি হোটেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ও ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। জানা গেছে, উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে চারটি কোম্পানির মধ্যে দুটি কোম্পানি কাজ পেয়েছে। 

চুক্তি অনুযায়ী, ডিপো এলাকার ভূমি উন্নয়নের আওতায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ মৌজায় ৩৫ দশমিক ৯০ হেক্টর বা ৮৮ দশমিক ৭১ একর ভূমিতে এমআরটি-১ এর ডিপো নির্মাণ করা হবে। ডিপোর ভূমি উন্নয়নের কাজ সম্পন্ন হওয়ার পর এই এলাকায় কন্ট্রাক্ট প্যাকেজ সিপি ২ এর আওতায় ডিপোর প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং Electrical ও Mechanical System স্থাপন করা হবে। MRT Line-1 এর বিমানবন্দর রুট ও পূর্বাচল রুটে চলাচলকারী সব মেট্রো ট্রেন এই ডিপোর সুবিধা ব্যবহার করবে।

টকয়ু কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড ও ম্যাক্স ইনফ্রাস্টাকচার লিমিটেডের যৌথ উদ্যোগে এ কাজের চুক্তি মূল্য মোট ৬০৭ দশমিক ৬৫ কোটি টাকা। চুক্তি স্বাক্ষরের দিন থেকে বাস্তবায়নের সময়কাল হবে ৯১০ দিন।

অনুষ্ঠানে জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি, ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের এবিএম আমিন উল্লাহ নুরী ও পরিকল্পনা কমিশনের সচিব মামুন আল রশিদ অন্যান্যের মধ্যে বক্তব্য দেন। 

/আরএইচ/এফএস/ 
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের