গাইবান্ধা-৫ উপনির্বাচন নিয়ে হঠকারী সিদ্ধান্ত নেবো না: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২২, ১৭:৩৮আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১৭:৪১

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণে অনিয়মের প্রতিবেদন নিয়ে কোনও হঠকারী সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা পর্যালোচনা করছি ও বিষয়টি ভালোভাবে দেখছি। এটা নিয়ে কোনও হঠকারী সিদ্ধান্ত নেবো না।’

বুধবার (২২ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

গাইবান্ধায় নতুন করে ভোট হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ব্যাপারে এখন কিছুই বলবো না। একটু সময় নিন, সব জানতে পারবেন।’

গত ১২ অক্টোবর অনুষ্ঠিত গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন অনিয়মের কারণে উপনির্বাচনের মাঝপথে এসে ভোট গ্রহণ স্থগিত করার ঘোষণা দেন সিইসি। ঘটনার তদন্তে ইসি একটি কমিটি গঠন করে। ওই কমিটি দুই দফা তদন্ত করে ইতোমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে।

চলতি সপ্তাহে এই বিষয়ে ইসির সিদ্ধান্ত জানানো হবে বলে কমিশনার আনিছুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন। এ ছাড়া আগের তফসিল বাতিল করে ওই আসনের উপনির্বাচনে নতুন করে তফসিল দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

ইসি ইতোমধ্যে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন পরবর্তী ৯০ দিনের অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে। সেই হিসাবে আগামী ২০ জানুয়ারির মধ্যে এ আসনের উপনির্বাচন শেষ করতে হবে ইসিকে। এ নির্বাচন অনুষ্ঠানে ইসির হাতে আর ৫৮ দিন সময় রয়েছে।

/ইএইচএস/এনএআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
ইসির কাছে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের তথ্য চেয়েছে সুজন
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিইসি দলীয় প্রতীক না থাকলেও দল থেকে মনোনয়নের ঘোষণায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে 
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের