মেট্রোরেলের প্রথম যাত্রী হবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২২, ১৮:০৪আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১৮:৫০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করবেন। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত থেকে মেট্রোরেল উদ্বোধন করবেন তিনি। নিজে টিকিট কেটে প্রথম যাত্রী হিসেবে মেট্রোরেলে চড়বেন বঙ্গবন্ধুকন্যা। এখন পর্যন্ত এমন সিদ্ধান্তই রয়েছে।

সড়ক বিভাগের সচিব এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নুরী সাংবাদিকদের এই তথ্য জানান। দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের প্রথম অংশ উদ্বোধন হবে এদিন। নিরাপত্তার কারণে উদ্বোধনের দিন শুধু প্রধানমন্ত্রী ও তাঁর সঙ্গী ভিভিআইপিরাই মেট্রোরেলে উঠবেন। সাধারণ যাত্রীরা ২৯ ডিসেম্বর থেকে মেট্রোরেলে উঠতে পারবেন।

এদিকে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক বাংলা ট্রিবিউনকে জানান, ২৯ ডিসেম্বর থেকে র‌্যাপিড পাস ও সাধারণ টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে। র‌্যাপিড পাস ১০ বছরের জন্য দেওয়া হবে। এর জন্য অনলাইনে আবেদন করতে হবে।

তিনি জানান, প্রতিদিন সকালে চার ঘণ্টা চলবে মেট্রোরেল। উত্তরা উত্তর থেকে আগারগাঁও স্টেশনে আসতে মাঝে শুধু পল্লবী স্টেশনে থামবে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এর আগে জানান, ১২টি ট্রেন চলাচলের জন্য প্রস্তুত করা হলেও ১০টিতে সরাসরি যাত্রী পরিবহন করা হবে। বাকি দুটি যেকোনও সময়ে চলাচলের জন্য ডিপোতে প্রস্তুত থাকবে। ট্রেন দুটি পরিচালনার কর্মকর্তারাও প্রস্তুত থাকবেন। যাত্রীদের যাতে কোনও সমস্যা না হয়, সেদিকটি মাথা রেখে সবসময় ব্যাকআপ রাখতে হয়।

যাত্রী পরিবহনের বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিক চর্চায় উদ্বোধনের পর প্রথমদিন থেকেই মেট্রোরেলে পরিপূর্ণভাবে যাত্রী পরিবহন করা হয় না। পর্যায়ক্রমে যাত্রী বহন বাড়াতে হবে। পরবর্তী দুই থেকে মাসের মধ্যে শতভাগ যাত্রী পরিবহন করা যাবে।

জানা গেছে, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দীর্ঘ ২০ দশমিক ১০ কিলোমিটার মেট্রোরেল নির্মাণের কাজ চলমান। এরমধ্যে উত্তরা থেকে আগারগাঁও অংশ উদ্বোধন করা হবে ২৮ ডিসেম্বর। এই রুট চালু হওয়ার পর আগারগাঁও থেকে যাত্রী পরিবহনে মেট্রো স্টেশন এলাকায় বিআরটিসির ডিপো থাকবে। ট্রেন থেকে নামা যাত্রীদের পরিবহনে কাজ করবে বিআরটিসির বাস সার্ভিস।

/জেইউ/আরএইচ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
গাজায় ‘গণহত্যা’ চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু: জাতিসংঘে স্পেনের প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক
সর্বশেষ খবর
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ওয়াশিংটনে শি জিনপিং, বিমানবন্দরে স্বাগত জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে শি জিনপিং, বিমানবন্দরে স্বাগত জানালেন ট্রাম্প
ঢাকার হোটেলে ঘোড়ার মাংস পাঠানো ৯ জন আটক, সঙ্গে সঙ্গে কারাদণ্ড
ঢাকার হোটেলে ঘোড়ার মাংস পাঠানো ৯ জন আটক, সঙ্গে সঙ্গে কারাদণ্ড
২০২৮ সালে নিউইয়র্ক–সিডনি ননস্টপ ফ্লাইট
২০২৮ সালে নিউইয়র্ক–সিডনি ননস্টপ ফ্লাইট
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি