বিএনপির হারুনুর রশীদের আসন শূন্য ঘোষণা করে গেজেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২২, ০১:৪৬আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ০১:৪৬

বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়। সংসদ সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত গেজেটটি বৃহস্পতিবার প্রকাশিত হয়।

এতে বলা হয়, সংসদ সদস্য মো. হারুনুর রশীদ ০৭ পৌষ ১৪২৯/২২ ডিসেম্বর ২০২২ তারিখে পদত্যাগ করায় একাদশ জাতীয় সংসদের ৪৫ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনটি উক্ত তারিখে শূন্য হয়েছে।

এর আগে হারুনুর রশীদ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর দফতরে পদত্যাগপত্র জমা দেন।

সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে শূন্য ঘোষিত এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে বিএনপি'র পদত্যাগে পাঁচটি সংসদীয় আসন শূন্য হলে নির্বাচন কমিশন সেগুলোর উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে।

/ইএইচএস/এমপি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের