কোন মাধ্যমে গুজব বেশি ছড়াচ্ছে, ডিসিদের খোঁজার নির্দেশ তথ্যমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২৩, ১৩:১৮ আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১৫:৫০

জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অনেক সময় নানা ধরনের গুজব ছড়ানো হয়। কোন কোন মাধ্যম বেশি ব্যবহার হয় এসব গুজব ছড়ানোর কাজে, তা খুঁজে বের করে তথ্য মন্ত্রণালয়কে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের।’

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

তিনি বলেন, ‘সরকার ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হয় দেশের উন্নয়নে। তাই আওয়ামী লীগ সরকার প্রশাসনকে কখনোই দলীয়করণ করেনি, ভবিষ্যতে করবেও না।’

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে বলেন, ‘আগামী নির্বাচনে প্রশাসন কীভাবে কাজ করবে, তা নির্ধারণ করবে নির্বাচন কমিশন, সরকার নয়।’

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসকদের (ডিসি) তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলনে উপস্থিত আছেন ৬৪ জেলার ডিসি ও আট বিভাগীয় কমিশনার। সম্মেলনের বিভিন্ন সেশনে উপস্থিত হয়েছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সংশ্লিষ্ট সচিব। আগামী বছরের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তিন দিনের ডিসি সম্মেলনই হবে প্রধানমন্ত্রীর সঙ্গে বর্তমান ডিসিদের শেষ সাক্ষাৎ।

/এসআই/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
ডিএমপির ৩ ডিসির বদলি
বানরের হাত থেকে রেহাই পেতে ডিসির কাছে আবেদন, দু্ই মাসেও কাজ হয়নি
গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
ক্যাটাগরি-৩ শক্তি নিয়ে মেক্সিকোতে আছড়ে পড়লো হারিকেন পোলো
ক্যাটাগরি-৩ শক্তি নিয়ে মেক্সিকোতে আছড়ে পড়লো হারিকেন পোলো
শেখ হাসিনা প্রশ্নে তৃতীয় দেশের সম্পৃক্ততা নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা
শেখ হাসিনা প্রশ্নে তৃতীয় দেশের সম্পৃক্ততা নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা
১১ বছর বয়সেই নারী গ্র্যান্ডমাস্টার!
১১ বছর বয়সেই নারী গ্র্যান্ডমাস্টার!
সরকারি হাসপাতালে সার্জারি ওয়ার্ডে পলেস্তারা পড়ে ৩ রোগী আহত
সরকারি হাসপাতালে সার্জারি ওয়ার্ডে পলেস্তারা পড়ে ৩ রোগী আহত
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে