আইসিটি বিষয়ক বিশেষ ক্লাস বাস্তবায়নে ডিসিদের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২৩, ১৫:৫৮আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১৭:২৮

জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় আইসিটি বিষয়ক বিশেষ ক্লাস নেওয়ার জন্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা যাতে সঠিকভাবে কার্যকর হয়, সেটা নিশ্চিত করতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের সাইবার ক্রাইম বিষয়ক সচেতনতা নিয়ে যাতে বিশেষ ক্লাস নেওয়া হয়, সেটার জন্য ডিসিদের নজরদারি বাড়াতে হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সব ধরনের ডাটা সুরক্ষার তথ্য সুরক্ষা আইনটি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিগগিরই আইনটি পাস হবে, এটি হলে সরকারি বেসরকারি সব ধরনের ডাটার সুরক্ষা হবে। তথ্য সুরক্ষা নিয়ে কাজ করতে ডিসিদের ভূমিকা রয়েছে, তাদের এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসকদের (ডিসি) তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলনে উপস্থিত আছেন ৬৪ জেলার ডিসি ও আট বিভাগীয় কমিশনার। সম্মেলনের বিভিন্ন সেশনে উপস্থিত হয়েছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সংশ্লিষ্ট সচিবরা। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বর্তমান ডিসিদের এটা শেষ সম্মেলন।

/এসআই/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
দুর্নীতি ও মানিলন্ডারিংনুরুল মজিদ-পলক-এনামুলের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’, জানানো যাবে অভিযোগ-মতামত
পলকের ঘাড়ে দুটি, কোমরে তিনটি হাড় সরে গেছে 
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি