ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ‘নিখোঁজ’ প্রার্থীকে উদ্ধারে কঠোর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৩, ১৭:১২আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১৭:১২

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ‘নিখোঁজ’ স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমদকে উদ্ধারে নির্বাচন কমিশন কড়াভাবে নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন কমিশনার রাশেদা সুলতানা। তিনি বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি, আপনারা চেষ্টা করেন বাইরে নিয়ে আসেন। আপনারা চাইলে উদ্ধার করতে পারবেন না, এটা বিশ্বাস করি না। তাকে উদ্ধার করেন। আন্তরিকতার সঙ্গে চেষ্টা করেন— ইলেকশনের আগে যেভাবে হোক, ওনাকে বাইরে নিয়ে আসেন।’

সোমবার (৩০ জানুয়ারি) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ঘটনাটি কমিশন তদন্ত করতে বলেছে উল্লেখ করে কমিশনার রাশেদা সুলতানা বলেন, ‘আমরা তদন্ত করতে দিয়েছি। আগে তদন্ত রিপোর্ট আসুক, তারপরে দেখা যাবে কী হবে। ডিসি, এসপি ও জেলা নির্বাচন অফিসার এই তিন জনকে আমরা বলেছি— তদন্ত করে রিপোর্ট দিতে। ঘটনাটা কী, আসলে উনি নিখোঁজ কবে থেকে হলেন, কেন হলেন, কী সমাচার, এই বিষয়গুলো। এছাড়া অন্য কিছ নয়। আমরা খবরে দেখতে পেয়েছি— ওনাকে নাকি আটকে রাখা হয়েছে। এরকম একটা খবর। এর সত্যতা কতটুকু তা জানার জন্য তদন্ত করতে দিয়েছি।’

নিখোঁজ ওই প্রার্থীকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন উল্লেখ করে এই কমিশনার বলেন, আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি— যেখান থেকে পারেন অতিদ্রুত ওনাকে উদ্ধার করুন। আপনারা উদ্ধার করতে পারবেন না, এটা বিশ্বাস করি না। আমরা বলেছি, আপনারা চেষ্টা করেন বাইরে নিয়ে আসেন। যেভাবে হোক। এই নির্দেশ আমরা দিয়েছি। আপনারা তাকে উদ্ধার করেন। বলেছি, আন্তরিকতার সঙ্গে চেষ্টা করেন ইলেকশনের আগে ওনাকে বাইরে নিয়ে আসেন যেভাবে হোক। যদি নির্বাচনের আগে হয়, তাহলে তো আরও ভালো হয়। মিডিয়ার সামনে উনি আসবেন। দেখবেন। কথা বলবেন। আর যদি একান্ত না-ই হয় তখন তো… অ্যাকচুয়ালি আমাদের হাতে তো ওটা নেই যে… নিজে গিয়ে ধরে আনবো। কমিশন তো নিজে গিয়ে ধরে আনতে পারবে না। আমাদের কাছে তো সেটা নেই। কমিশন ব্যবস্থা নেবে বলবে। আমরা ইতোমধ্যে সেটা করে ফেলেছি। কড়াভাবে নির্দেশ দিয়েছি।’

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
ইসির কাছে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের তথ্য চেয়েছে সুজন
কোরিয়ার স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণ করবেন ইসির তিন কর্মকর্তা 
নির্বাচন ব্যবস্থাপনা সময়োপযোগী করতে নতুন সফটওয়্যার চালু ইসির
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী