বাংলাদেশের সফট পাওয়ার

প্রথমবারের মতো দেশে প্রশিক্ষণ নিচ্ছেন বিদেশি কূটনীতিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৪৭আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৪৭

বাংলা ট্রিবিউন রিপোর্টবাংলাদেশের কূটনীতিতে ‘সফট পাওয়ার’ একটি বিশেষ ভূমিকা রাখে। সুনাম বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় এর বড় ভূমিকা আছে। এরই ধারবাহিকতায় প্রথমবারের মতো বিদেশি কূটনীতিকরা বাংলাদেশে স্নাতকোত্তর প্রশিক্ষণ গ্রহণ করছেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা জানান জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরিন।

তিনি বলেন, ‘বর্তমানে ২৯তম বিশেষায়িত কূটনৈতিক প্রশিক্ষণ কার্যক্রমে ১১জন বাংলাদেশি নবীন কূটনীতিকের পাশাপাশি এবারই প্রথম পাঁচ জন বিদেশি কূটনীতিক অংশ নিয়েছেন।’

কেনিয়া, মালদ্বীপ, ইরাক, নাইজেরিয়া ও গাম্বিয়ার কূটনীতিকদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে প্রফেশনাল মাস্টার্স সনদ দেওয়া হবে।

সেহেলী সাবরিন বলেন, ‘বিদেশি কূটনীতিকদের বাংলাদেশে পররাষ্ট্র বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ভবিষ্যতে আমরা আরও কূটনীতিকদের অংশগ্রহণের প্রত্যাশা করছি।’

/এসএসজেড/এফএস/
সম্পর্কিত
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
এলডিসি’র বিষয়ে সুইজারল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম