নারী ফুটবলারদের সাফজয় উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫৯আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৪

সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় বাংলাদেশ নারী ফুটবল দলের ঐতিহাসিক জয়কে দেশের ক্রীড়াঙ্গনে নারীদের কৃতিত্বের এক অবিস্মরণীয় অধ‌্যায় অভিহিত করে এই সাফল‌্যকে স্মরণীয় করে রাখতে ডাক অধিদফতর স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার তার দফতরে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম অবমুক্ত করেন এবং ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ড প্রকাশ করেন। নারী ফুটবলারদের সাফজয় উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এক বিবৃতিতে আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্রীড়াক্ষেত্রে আগামী দিনগুলোতে বড় সাফল‌্য অর্জনে বাংলাদেশ নারী ফুটবল দলের অর্জন দেশের ক্রীড়াঙ্গনকে অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব‌্যক্ত করেন।

মন্ত্রী বাংলাদেশ নারী ফুটবল দলের এমন জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
দেশের এক ইঞ্চি জায়গাও ইন্টারনেট সংযুক্তির বাইরে থাকবে না: মোস্তাফা জব্বার
১০ নভেম্বরের মধ্যে কমতে পারে মোবাইল ইন্টারনেটের দাম
‘দেশের প্রতিটি নাগরিককে ডিজিটাল সংযুক্তির আওতায় আনা হবে’
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?