কালশী বালুর মাঠে বিনোদন পার্ক করার ঘোষণা প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০৩

রাজধানীর কালশীর বালুর মাঠটিতে বিনোদন পার্ক নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১৯ ফেব্রুয়ারি) ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ এবং কালশী মোড়ে নির্মিত ফ্লাইওভার উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘ঢাকা শহরে আসলে খেলার মাঠ কিংবা চিত্তবিনোদনের জায়গার অভাব রয়েছে। যেখানে দাঁড়িয়ে আমি ব্ক্তৃতা করছি, এই মাঠ... আমি জানি, একটু ফাঁকা জায়গা দেখলেই অনেকে আসেন, বিল্ডিং বানাবেন, ঘর বানাবেন। অথচ আমাদের ছেলেমেয়েদের খেলার জায়গা নেই। একটু খোলামেলা জায়গা থাকে না। বয়োবৃদ্ধদের চলাচলের জায়গা থাকে না। আমি আজ ঘোষণা দিচ্ছি, এই কালশী বালুর মাঠ; এটা একটা বিনোদন পার্ক হবে।’ এসময় করতালি দিয়ে তার এই ঘোষণাকে স্বাগত জানান উপস্থিত জনসাধারণরা।

প্রধানমন্ত্রী তার পরিকল্পনা তুলে ধরে বলেন, ‘এখানে খেলাধুলার ব্যবস্থা হবে। এই মাঠে শিশুদের জন্য পার্ক করা হবে। যুবকদের জন্য ক্রিকেট, ফুটবল বা অন্যান্য খেলাধুলার প্র্যাকটিস করতে পারে, সেভাবেই এই মাঠকে সাজানো হবে। তাছাড়া বয়স্করা যাতে করে এখানে হাঁটাচলা করতে তার ব্যবস্থাও করতে পারে।’

সুধী সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এখানে যারা আবাসিক প্রকল্প নেওয়ার পরিকল্পনা করেছিলেন, তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা আবাসিক প্রকল্প করতে চান, তাদের জন্য আলাদা ব্যবস্থা করে দেওয়া যাবে। ঢাকা শহরতো এখন আর আগের মতো নেই। ধীরে ধীরে বর্ধিত হচ্ছে। যোগাযোগ ব্যবস্থাও ভালো হয়েছে, করা যাবে। কিন্তু মাঠ যেন বাদ থাকবে, এটা যেন বাদ থাকে।’

এর আগে প্রধানমন্ত্রী রাজধানীর ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ এবং কালশী মোড়ে নির্মিত ফ্লাইওভার যান চলাচলের জন্য উদ্বোধন করেন। পরে এ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন তিনি। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লা প্রমুখ।

কালশী বালুর মাঠে বিনোদন পার্ক করার ঘোষণা প্রধানমন্ত্রীর

/ইউএস/
সম্পর্কিত
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে: প্রধানমন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
সর্বশেষ খবর
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান