অবকাঠামো খাতে দক্ষিণ কোরিয়ার আরও কোম্পানি অংশ নেওয়ার আশাবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৬আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০০

বাংলাদেশের অবকাঠামো খাতে আরও দক্ষিণ কোরিয়ার কোম্পানি অংশগ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে ওইদেশের রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন।

সোমবার (২১ ফেব্রুয়ারি) মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেন রাষ্ট্রদূত। জাপানের অর্থায়নে বাস্তবায়িত ওই প্রকল্পের নির্মাণ প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে কোরিয়ান কোম্পানি পসকো ইঞ্জিনিয়ারিং। সেখানে কর্মরত ৭৫ জন কোরিয়ার প্রকৌশলীর সঙ্গে প্রকল্পের অগ্রগতি এবং বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন রাষ্ট্রদূত। অবকাঠামো খাতে দক্ষিণ কোরিয়ার আরও কোম্পানি অংশ নেওয়ার আশাবাদ

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই প্রকল্পের প্রায় ৯৬ শতাংশ কাজ শেষ এবং আশা করা হচ্ছে ১,২০০ মেগাওয়াটের ওই প্রকল্পের প্রথম ইউনিট আগামী বছরের জানুয়ারিতে এবং দ্বিতীয় ইউনিট জুলাইতে বাণিজ্যিক উৎপাদন শুরু করবে।

কভিড চ্যালেঞ্জ সত্ত্বেও ২০২০-এর মার্চে পসকো বাস্তবায়ন কাজ শুরু করে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য শুরু থেকে দিন ও রাতে কাজ করতে থাকে। অবকাঠামো খাতে দক্ষিণ কোরিয়ার আরও কোম্পানি অংশ নেওয়ার আশাবাদ

রাষ্ট্রদূত জানান যে হজরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, ভান্ডাল জুরি পানি সরবরাহ প্রকল্পসহ অন্যান্য অবকাঠামো প্রকল্পে কোরিয়ান কোম্পানি অংশগ্রহণ করছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে মানসম্পন্ন কাজ করার জন্য সবার প্রশংসা পেয়েছে।

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
বিশ্বকাপের আগে বড় জয় দক্ষিণ কোরিয়ার 
ফ্লোটিলার অ্যাক্টিভিস্টদের নিয়ে ইসরায়েলিমন্ত্রীর উপহাসের ভিডিও ভাইরাল, বিশ্বজুড়ে ক্ষোভ
কিম জং উনের সবচেয়ে বড় ভয় কী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম