আইপিইউ সম্মেলনে যোগ দিতে মানামা গেলেন স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২৩, ১১:২২আপডেট : ১০ মার্চ ২০২৩, ১১:২২

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৪৬তম অ্যাসেম্বলিতে অংশ নিতে বাহরাইনের রাজধানী মানামার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টায় স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মানামার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। আগামী ১১-১৫ মার্চ মানামায় আইপিইউ'র ১৪৬তম অ্যাসেম্বলি এবং মিটিং অনুষ্ঠিত হবে।

অ্যাসেম্বলিতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধিদলের অন্যান্য সদস্য হলেন রাজী মোহাম্মদ ফখরুল এমপি, মো. শাহে আলম এমপি, উম্মে কুলসুম স্মৃতি এমপি, রাহগির আল মাহি এরশাদ এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। 

ব্যক্তিগত খরচে স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন স্পিকারের সফরসঙ্গী হয়েছেন। 

এছাড়াও স্পিকারের একান্ত সচিব যুগ্মসচিব এম এ কামাল বিল্লাহ, উপসচিব এনামুল হক, পরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন এবং স্পিকারের সহকারী একান্ত সচিব উপসচিব মো. রাশেদ ইকবাল চৌধুরী সফরসঙ্গী হিসেবে মানামা যাচ্ছেন।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
সাবেক স্পিকার শিরীন শারমিন জামিনে মুক্ত
ড. শিরীন শারমিনের গ্রেফতার ও পরবর্তী ঘটনায় আসকের উদ্বেগ
শিরীন শারমিনের শুনানিতে আইনজীবীদের হট্টগোল, সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়লেন বিচারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম