আবু তাহেরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২৩, ১৮:২১আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৮:২৩

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আবু তাহেরের (৬৯) মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১৯ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং গণমাধ্যমকে এ তথ্য জানায়।

এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, ‘আবু তাহেরের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন ত্যাগী নেতাকে হারালো।’

প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

বীর মুক্তিযোদ্ধা মো. আবু তাহের গতকাল শনিবার (১৮ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে লক্ষ্মীপুর শহরের নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন বীর মুক্তিযোদ্ধা আবু তাহের।

পারিবারিক সূত্র জানায়, আবু তাহের দীর্ঘদিন ধরে দূরারোগ্য রোগে আক্রান্ত ছিলেন। দেশ-বিদেশে বিভিন্ন হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছেন। কয়েক মাস ধরে তিনি শয্যাশায়ী হয়ে পড়েন।

বীর মুক্তিযোদ্ধা তাহের লক্ষ্মীপুর পৌরসভার তিনবারের মেয়র ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের দুবারের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি জেলা ছাত্রলীগের দুবারের আহ্বায়ক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, লক্ষ্মীপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি, সদর থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

/ইএইচএস/এনএআর/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী